• জাতীয়

    ‘নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদেরও হিসাব দিতে হবে’

      প্রতিনিধি 23 November 2025 , 7:15:53 প্রিন্ট সংস্করণ

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নির্বাচনী হলফনামায় দেশি সম্পদের পাশাপাশি বিদেশি সম্পদের হিসাব বিবরণীও দিতে হবে বলে জানিয়েছেন-দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। রোববার (২৩ নভেম্বর) সকালে দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

    দুদক চেয়ারম্যান বলেন, আমরা সম্পদের বিবরণী চাচ্ছি, সেখানে বিদেশি সম্পদের হিসাব না দিলে তা অন্যায় হবে। কারো যদি অনুপার্জিত অর্থ থাকে সেটাও আমাদের কাজের অন্তর্ভুক্ত। তিনি বলেন, দুদক বিচারকারী না। দুদকের দায়িত্ব মামলার তথ্য উপাত্ত আদালতে উপস্থাপন আর বিচারের দায়িত্ব আদালতের।

    বিজ্ঞাপন

    দুদকের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে বলেন, ২০০৮ সালে শেখ হাসিনার কৃষি সম্পত্তি ছিলো ৫ দশমিক ২ একর, তবে আমরা অনুসন্ধান করে পাই ২৯ একর। শুরুতে সেই নমিনেশন বাতিল হওয়ার কথা কিন্তু তা বাতিল হয় নাই। দুদক সেটি তদন্ত করে বের করলেও শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি।

    আবদুল মোমেন আরও বলেন, সৎলোককে নির্বাচিত করতে হবে। কে কোন দল করে সেটা, বড় ব্যাপার না, দেখতে হবে লোকটা সৎ কী না? দুদকের মামলার আসামি হতে পারে, এমন লোককে গ্রহণ করলে বিগত সময়ের মতোই পরিণতি হবে উল্লেখ করে তিনি বলেন, প্রার্থীরা হলফনামায় দেশি বিদেশি আয়ের হিসেব দিতে হয়। কেউ গোপন করলে, তা খুঁজে বের করে দেশবাসীর কাছে উপস্থাপনের জন্য গণমাধ্যমকে আহবান জানান।

    সিলেটে দুদকের বিভাগীয় কার্যালয়ের প্রসঙ্গে দুদক-চেয়ারম্যান বলেন, যদি এই ভবনটার উদ্বোধন না করা লাগতো, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। সিলেট পুণ্যভূমি, পুণ্যভূমিতে দুর্নীতি দমন কমিশনের অফিস কেন হতে হবে। এই পুণ্যভূমিতে আমরা সবাই যদি পুণ্যবান হতাম ও ধর্মের বিধিবিধান মেনে চলতাম তাহলে দুর্নীতি করতাম না এবং এই অফিসের দরকার হতো না।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:24 PM লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ 5:07 PM ওসমান হাদি হত্যাকাণ্ড: অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে 4:44 PM মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে চীনের স্যাটেলাইট ব্যবহার করেছিল ইরান 4:22 PM শিশুদের তুলির আঁচড়ে বিশ্ব চিত্রকলা দিবস পালন 4:13 PM ‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেপ্তার 4:03 PM বিধি লঙ্ঘন করলেই হাজিদের বড় জরিমানা 3:51 PM বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে: আইএমএফ 3:40 PM আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া 3:24 PM নেইমারের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণে ব্রাজিল প্রেসিডেন্ট-আনচেলত্তির আলোচনা 2:52 PM যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প