• চাকরি

    ইউজিসি চেয়ারম্যানসহ ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

      প্রতিনিধি 16 March 2026 , 5:50:51 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানসহ দেশের ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার।

    সোমবার (১৫ মার্চ) এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

    তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মামুন আহমেদ।

    বিজ্ঞাপন

    শিক্ষামন্ত্রী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক রইস উদ্দিন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ছিদ্দিকুর রহমান খান, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নুরুল ইসলাম ও খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অধ্যাপক মোহাম্মদ মাসুদ ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।

    এ ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মো. আল ফোরকান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ফরিদুল ইসলাম।

    শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বিভিন্ন ক্যাটাগরিতে যারা সর্বোচ্চ পারফরম্যান্স করেছে তাদের ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উপাচার্য হিসেবে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখা হয়েছে, রাজনৈতিক যোগ্যতা না। কারও রাজনীতি করা না করা ব্যক্তিগত বিষয়।

    শিক্ষামন্ত্রী বলেন, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও গতিশীল করতে এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে তিনি জানান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:50 PM ইউজিসি চেয়ারম্যানসহ ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ 5:20 PM ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ 4:48 PM ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম 4:30 PM স্কুলে লটারি বাতিল, ভর্তি পদ্ধতিতে নেওয়া হবে পরীক্ষা 4:19 PM এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী 4:02 PM পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান 3:25 PM প্রধানমন্ত্রীকে র‍্যাব বিলুপ্তির আহবান জানিয়ে হিউম্যান রাইটস ওয়াচসহ ৯টি সংগঠনের খোলা চিঠি 2:59 PM বাতিল হলো আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা 2:42 PM খুলনায় প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা 2:17 PM র‍্যাবের মহাপরিচালক পদে ডিআইজি আহসান হাবীব পলাশ