• চাকরি

    আওয়ামী লীগের সময়ে এক লাখ কনস্টেবল নিয়োগে অনিয়মের তদন্ত শুরু

      প্রতিনিধি 16 March 2026 , 12:10:31 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ২০১৪ সাল থেকে ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে সব ধরনের অনিয়মে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। এই সময়ে প্রায় এক লাখ কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছিল

    রোববার (১৫ মার্চ) পুলিশ সদর দপ্তর থেকে আইজিপি আলী হোসেন ফকির স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশে জারি করা হয়েছে।

    এতে বলা হয়েছে, বিভিন্ন সময়ে কনস্টেবল নিয়োগে অনিয়ম, দুর্নীতি বা বিধিবহির্ভূত কার্যক্রমের অভিযোগ ওঠায় বিষয়টি তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

    গঠিত কমিটির সভাপতি করা হয়েছে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারকে। কমিটিতে সদস্য হিসেবে থাকবেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), ডিআইও-১ এবং আরআই বা ওসি পর্যায়ের একজন কর্মকর্তা।

    বিজ্ঞাপন

    কমিটিকে কয়েকটি নির্দিষ্ট বিষয় তদন্ত করে মতামত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- ভুয়া ঠিকানা ব্যবহার করে চাকরিপ্রাপ্তির ঘটনা ঘটেছে কি না, অতিরিক্ত সুবিধা বা প্রভাব খাটিয়ে কোনো প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে কি না, কিংবা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে নিয়োগযোগ্য বা অযোগ্য ঘোষণা করা হয়েছে কি না- এসব বিষয় খতিয়ে দেখা।

    এ ছাড়া লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরের মধ্যে অসংগতি রয়েছে কি না, কিংবা মৌখিক পরীক্ষায় বেশি নম্বর দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ আছে কি না- সেসব বিষয়ও তদন্তে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রশ্নফাঁস বা নিয়োগ পরীক্ষার পরিবেশ বিঘ্নিত করার মতো কোনো ঘটনা ঘটেছে কি না, তাও অনুসন্ধান করবে কমিটি।

    পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, তদন্ত শেষে আগামী ১৫ এপ্রিলের মধ্যে বিস্তারিত প্রতিবেদন সদর দপ্তরে জমা দিতে হবে।

    এ আদেশে আরও বলা হয়েছে, তদন্ত কার্যক্রমে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে নিরপেক্ষভাবে প্রতিবেদন প্রস্তুত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:10 PM আওয়ামী লীগের সময়ে এক লাখ কনস্টেবল নিয়োগে অনিয়মের তদন্ত শুরু 11:51 AM ‘খাল খনন কর্মসূচি’ উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী 7:04 PM শেষ হয়েছে মেলা: এবার ১৭ কোটি টাকার বই বিক্রি 6:56 PM দেশবাসীসহ বিশ্বের সব মুসলিমকে লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী 6:45 PM দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 6:09 PM পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:53 PM ঈদে যাত্রা নির্বিঘ্ন করতে, সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল 5:51 PM ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ 5:38 PM জ্বালানি তেলের রেশনিং সিদ্ধান্ত বাতিল: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী 5:30 PM জাতীয় সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার হাফিজ উদ্দিন