• খেলা

    সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

      প্রতিনিধি 15 March 2026 , 2:58:41 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

    রোববার (১৫ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে।

    সিরিজ বর্তমানে ১-১ সমতায়, ফলে এই ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।

    টস জিতে পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি জানান, দলে কয়েকজন খেলোয়াড় চোটে থাকায় তারা আগে বোলিং করতে চেয়েছেন। পাশাপাশি আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা থাকায় দ্রুত উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে চাপে ফেলতে চান তারা।

    বিজ্ঞাপন

    অন্যদিকে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো মনে হচ্ছে এবং দল বড় স্কোর গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামছে। তার মতে, এই উইকেটে প্রায় ২৬০ রান প্রতিযোগিতামূলক সংগ্রহ হতে পারে।

    বাংলাদেশ এ ম্যাচেও অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে। পাকিস্তান দলে রয়েছে দুটি নতুন মুখ।

    বাংলাদেশ একাদশ

    সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

    পাকিস্তান একাদশ

    সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, গাজি ঘোরি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আঘা, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, সাদ মাসুদ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), হারিস রউফ, আবরার আহমেদ।

    প্রথম দুই ম্যাচে দুই দলই একটি করে জয় পেয়েছে। ফলে মিরপুরের এই ম্যাচটিই নির্ধারণ করবে সিরিজের চ্যাম্পিয়ন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:58 PM সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান 2:38 PM আড়ং শপিং ব্যাগ না দেওয়ার ঘটনায় আলোচনায় রুমিন ফারহানা 2:32 PM সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ 2:20 PM ইরানকে ফাঁসাতে ‘নকল ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল 2:03 PM বিরোধী দল অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী 1:36 PM ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়ে বিবেচনায় রয়েছে: শিক্ষামন্ত্রী 1:23 PM হলিউড পরিচালক রব রেইনার ও স্ত্রীর রহস্যমৃত্যু: ছেলে গ্রেপ্তার, মামলার আপডেট 1:02 PM প্রিমিয়ার লিগে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড ডোম্যানের 12:48 PM এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস, দোয়া চাইলো পরিবার 12:40 PM তেল পাম্পগুলোকে গ্রাহকের চাহিদা মতো জ্বালানি তেল দেওয়ার নির্দেশ