• রাজনীতি

    উন্নত চিকিৎসায় বেলা ১১টায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস

      প্রতিনিধি 15 March 2026 , 11:19:41 প্রিন্ট সংস্করণ

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় তাকে বহনকারী একটি এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

    এদিন সকালে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। পরিবার জানিয়েছে, মির্জা আব্বাসকে কিছুক্ষণ পরেই হাসপাতাল থেকে বের হবে। এরই মধ্যে সকাল ৯টা ১০ মিনিটি তাকে বহনকারী একটি এয়ার অ্যাম্বুলেন্স শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছেছে। বেলা পৌনে ১১টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে বহনকারী একটি অ্যাম্বুলেন্স বিমানবন্দরের দিকে রওনা হয়েছে।

    বিজ্ঞাপন

    এদিকে দলীয় সূত্রে জানা গেছে, মির্জা আব্বাস বেশ কিছুদিন ধরে অসুস্থ। উন্নত চিকিৎসার প্রয়োজনে চিকিৎসকদের পরামর্শে তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে তাকে একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হবে।

    এর আগে গত বুধবার রাতে অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে শুক্রবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। তার শারীরিক অবস্থা পর্যালোচনার পর মেডিক্যাল বোর্ড আজ তাকে বিদেশে পাঠানোর অনুমতি দেয়।

    বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, মির্জা আব্বাসের সঙ্গে তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং তাদের বড়ো ছেলে মির্জা ইয়াসির আব্বাস সিঙ্গাপুর যাচ্ছেন।

    মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:19 AM উন্নত চিকিৎসায় বেলা ১১টায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস 10:37 AM জিল্লু মাল দে,, 7:13 PM দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আভাস 7:04 PM ঢাকায় ১০ পুলিশ কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন 6:41 PM ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘন্টা পাম্পগুলো খোলা থাকবে: সেতুমন্ত্রী 6:30 PM জনবল নিয়োগে ওয়ালটন-পিএলসির বিজ্ঞপ্তি 5:50 PM ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত 5:33 PM আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ করেছে সরকার 5:11 PM ইফতারের টেবিলে রাখতে পারেন স্বাস্থ্যকর ফলের সালাদ 4:51 PM জামিনে মুক্তি পেয়েছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর