• জাতীয়

    গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী

      প্রতিনিধি 13 March 2026 , 5:08:07 প্রিন্ট সংস্করণ

    গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলীয় এই নেতার চিকিৎসার খোঁজ খবর নিতে যান বিএনপির চেয়ারম্যান।

    বিজ্ঞাপন

    শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সিঙ্গাপুরে তার চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন মির্জা আব্বাসের সহধর্মিনী আফরোজা আব্বাসসহ কর্তব্যরত চিকিৎসকগণ।

    উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৬টায় এয়ার অ্যাম্বুলেন্স করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের নেয়ার কথা রয়েছে। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগে তাকে ভর্তি করানো হবে। এর আগে বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:08 PM গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী 4:57 PM এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার 4:27 PM জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন 12:16 PM অসুস্থ মির্জা আব্বাস, দোয়া চাইলেন পাটওয়ারী 11:42 AM ঘুম সচেতনতায় বিশ্ব ঘুম দিবস আজ 6:28 PM বাগেরহাটে বাস-মাইক্রোর সংঘর্ষে ১৩ জন নিহত 6:05 PM ত্যাগের ধারাবাহিক প্রতিফলন এই জাতীয় সংসদ: চিফ হুইপ 5:43 PM মেট্রোরেলে চাকরির সুযোগ, পদ ৮ 5:38 PM বিএনপি থেকে পদত্যাগ করলেন-সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার 5:24 PM সংসদে স্পিকারের কাছে ইনসাফের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার