• আইন-আদালত

    বিদেশি কোম্পানির সঙ্গে চট্টগ্রাম বন্দরের চুক্তি প্রক্রিয়া আপিলেও বৈধ

      প্রতিনিধি 12 March 2026 , 11:31:04 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল (আপিলের অনুমতি) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে এ সংক্রান্ত চুক্তির প্রক্রিয়া বহাল থাকল।

    বৃহস্পতিবার (১২ মার্চ) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

    নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপিওয়ার্ল্ডের সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) কর্তৃপক্ষের সমঝোতা স্মারক সই হয়। এই চুক্তি প্রক্রিয়ার বৈধতা নিয়ে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে সংগঠনটির সভাপতি গত বছর রিট করেন।

    বিজ্ঞাপন

    রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ৩০ জুলাই হাইকোর্ট রুল দেন। রুলের ওপর শুনানি শেষে গত ৪ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনা নিয়ে দ্বিধাবিভক্ত রায় দেন হাইকোর্ট। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি প্রক্রিয়া অবৈধ ঘোষণা করেন। বেঞ্চের জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার রিট খারিজ করে চুক্তি প্রক্রিয়া বৈধ ঘোষণা করেন।

    পরে বিষয়টি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। তিনি বিষয়টি বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চে শুনানির জন্য পাঠান।

    গত ২৯ জানুয়ারি বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে রায় দেন। এর মধ্য দিয়ে হাইকোর্টে সংখ্যাগরিষ্ঠ মতে রিট খারিজের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এই রায়ের বিরুদ্ধে গত ২৯ জানুয়ারি আপিল বিভাগে আবেদন করে রিট আবেদনকারীপক্ষ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:31 AM বিদেশি কোম্পানির সঙ্গে চট্টগ্রাম বন্দরের চুক্তি প্রক্রিয়া আপিলেও বৈধ 11:20 AM ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু 5:44 PM রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেয়ার অধিকার নেই: ডা. তাহের 5:32 PM ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা চালানোর বিরোধিতা করল ফ্রান্স 5:08 PM পাকিস্তানকে সর্বনিম্ন রানে অলআউট করল বাংলাদেশ 4:48 PM এয়ার ফ্রায়ারে রান্না করা কি স্বাস্থ্যকর? 4:11 PM নাহিদের ফাইফারে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান 3:44 PM বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনে উপনির্বাচনে থাকছে না গণভোট 2:56 PM টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ 2:35 PM পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে বিপিসি