• জাতীয়

    জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী

      প্রতিনিধি 11 March 2026 , 1:44:42 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী। আগামীকাল, বৃহস্পতিবার, সকাল ১১টায় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্পিকারের শপথ পড়াবেন।

    ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই হবে প্রথম অধিবেশন। আসন্ন এই অধিবেশন ঘিরে এরই মধ্যে সংসদ ভবন ঢেলে সাজানো হয়েছে। সংসদ ভবন মেরামতের জন্য গণপূর্ত বিভাগ ও সংসদ সচিবালয় যৌথভাবে কাজ করেছে। এতে ব্যয় ছাড়িয়েছে প্রায় শতকোটি টাকা।

    বিজ্ঞাপন

    ৫ আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরপরই বিক্ষোভকারীরা জাতীয় সংসদের দিকে ছুটে যান। সংসদ ভবনের দিকে যাওয়ার বিভিন্ন সড়কে স্থাপন করা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে মিছিল করেন তারা। সেদিন জাতীয় সংসদ ভবন, সংসদ সদস্য ভবন (মানিক মিয়া ও নাখাল পাড়া), পুরোনো এমপি হোস্টেল, মন্ত্রী হোস্টেল, সচিব হোস্টেল ও সংসদ ভবন আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

    পরে সংসদ ভবনে ক্ষতিগ্রস্ত কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ইন্টারনেট সংযোগ, টেলিফোন এক্সচেঞ্জ, লাইন ও সেটগুলো জরুরি ভিত্তিতে মেরামত করা হয়। সরেজমিন ঘুরে দেখা গেছে, জাতীয় সংসদ ভবনের সামনের সবুজ মাঠ বিভিন্ন ফুলে ফুলে সেজেছে। কয়েকজন মালি এসব ফুলে পানি দিচ্ছেন। সবুজ মাঠের ঘাস কেটে সৌন্দর্য বাড়ানো হয়েছে।

    অধিবেশনকে কেন্দ্র করে রাজধানী ঢাকার শেরেবাংলা নগর ও সংসদ ভবনের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বুধবার রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল এবং অস্ত্র বা বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করেছে। এই নির্দেশ জারি করা হয়েছে ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:53 PM প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ও পাকিস্তানের সম্ভাব্য একাদশ 1:44 PM জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী 1:34 PM জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, মুক্তিতে বাধা নেই 1:30 PM হরমুজ প্রণালিতে কার্গো জাহাজে হামলা 1:14 PM হরমুজে মাইন বসাচ্ছে ইরান, ট্রাম্পের হুঁশিয়ারি 12:44 PM ডেপুটি স্পিকারের প্রস্তাব নাকচ জামায়াতের 12:40 PM বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে হত্যাচেষ্টা, প্রধান আসামি গ্রেপ্তার 12:31 PM ‘রাক্ষস’-এর আইটেম গানে হলিউডের অভিনেত্রী 12:00 PM মধ্যরাতে লাইভে এসে ‘জবাবদিহিতা’ নিশ্চিতের প্রতিশ্রুতি হাসনাত আবদুল্লাহর 11:44 AM ইয়ামালের শেষ মুহূর্তের গোলে হার এড়াল বার্সেলোনা