• অপরাধ

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে হত্যাচেষ্টা, প্রধান আসামি গ্রেপ্তার

      প্রতিনিধি 11 March 2026 , 12:40:21 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডস্থ ময়ূরভিলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখম এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

    মঙ্গলবার (১০ মার্চ) পটুয়াখালী জেলার সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে ময়ূরভিলা এলাকায় জুলাই হত্যা মামলার সাক্ষী ও সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে ধারালো সামুরাই দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা (মামলা নং-৫২) দায়ের করা হয়।

    বিজ্ঞাপন

    এর আগে গত ২১ ফেব্রুয়ারি একই এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির জেরে মো. রাসেল ও মো. মামুন নামে দুই ব্যক্তিকে কুপিয়ে জখম করার ঘটনায় আরেকটি মামলা (মামলা নং-৪৪) দায়ের হয়েছিল।

    র‍্যাব জানায়, ইতিপূর্বে এই জোড়া ঘটনায় জড়িত অন্যতম আসামি সোহেল ওরফে গ্যারেজ সোহেলকে ১ মার্চ বিদেশী রিভলবার ও দেশীয় অস্ত্রসহ কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। এরপর ৮ মার্চ গ্রেপ্তার করা হয় রিপন ওরফে কাউয়া রিপন এবং মিন্টু আহমেদ ওরফে পাপ্পুকে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই গত রাতে পটুয়াখালী থেকে মামলার প্রধান আসামি মোল্লা কাউসারকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার কাউসার ও তার সহযোগীরা দেশী-বিদেশী অস্ত্র প্রদর্শন করে ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। গ্রেপ্তার কাউসারের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট পাঁচটি মামলা রয়েছে।

    গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:40 PM বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে হত্যাচেষ্টা, প্রধান আসামি গ্রেপ্তার 12:31 PM ‘রাক্ষস’-এর আইটেম গানে হলিউডের অভিনেত্রী 12:00 PM মধ্যরাতে লাইভে এসে ‘জবাবদিহিতা’ নিশ্চিতের প্রতিশ্রুতি হাসনাত আবদুল্লাহর 11:44 AM ইয়ামালের শেষ মুহূর্তের গোলে হার এড়াল বার্সেলোনা 11:31 AM সরকারি দলের সংসদীয় সভা আজ, ঠিক হবে কে হচ্ছেন নতুন ‘স্পিকার’ 11:22 AM ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে মামলা, ৫ আসনের ফল চ্যালেঞ্জ 7:43 PM কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন 7:33 PM ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্যাটেলাইট কেন্দ্র গুঁড়িয়ে দিল ইরান 7:24 PM ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 5:36 PM জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান : বিপুল অস্ত্র উদ্ধার, আটক ২২