• অপরাধ

    রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪

      প্রতিনিধি 10 March 2026 , 11:47:21 প্রিন্ট সংস্করণ

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) । ছবি: সংগৃহীত।
    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) । ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীতে পুলিশের অভিযানে ৪৭টি মানুষের মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়সহ কঙ্কাল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ এই বিশেষ অভিযান পরিচালনা করে।

    সোমবার (৯ মার্চ) দিবাগত রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

    বিজ্ঞাপন

    পুলিশ জানায়, তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মানবদেহের কঙ্কাল ও হাড়গোড় চুরির সঙ্গে জড়িত। উদ্ধারকৃত খুলি ও হাড়ের উৎস এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

    এ ঘটনার বিস্তারিত তথ্য জানাতে বুধবার (১০ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে অভিযানের বিস্তারিত তথ্য জানানো হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:47 AM রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ 11:23 AM ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধন, প্রথম ধাপে পাচ্ছেন সাড়ে ৩৭ হাজার নারী 9:22 PM ফ্যামিলি কার্ড বিতরণ ১০ মার্চ থেকে; কড়াইল বস্তিতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 5:48 PM মেসির বার্সায় ফেরা থামিয়েছিলেন লাপোর্তা, দাবি জাভির 5:30 PM ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি 4:59 PM “যাকাত ব্যবস্থাপনা আরও কার্যকর করতে ধর্মমন্ত্রীর নেতৃত্বে কমিটি হবে” 4:45 PM পিতার উত্তরসূরি ছেলে: ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি 4:23 PM ওসমান হাদি হত্যার আসামিদের ফিরিয়ে আনতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়: আইজিপি 4:12 PM চীনের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ, জানালেন রাষ্ট্রদূত 3:27 PM ঢাকা দক্ষিণ সিটিতে জ্বালানি সাশ্রয়: কর্মকর্তাদের গাড়িতে ৩০% ও বর্জ্যবাহী গাড়িতে ২০% কম বরাদ্দ