• বিনোদন

    স্লিম হওয়ার রহস্য কী, প্রশ্ন শুনে রেগে গেলেন পরীমণি!

      প্রতিনিধি 9 March 2026 , 1:40:15 প্রিন্ট সংস্করণ

    ছবি: ক্যাপ্টেন্স টিভি
    ছবি: ক্যাপ্টেন্স টিভি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে ভক্তদের মাঝে আগ্রহের কমতি নেই। সাম্প্রতিক সময়ে পরীমণিরঅ্যা গড়নে বেশ পরিবর্তন এসেছে বলে মনে করেন অনেকে। তাদের ভাষ্যে, আগের চেয়ে অনেকটাই স্লিম হয়েছেন পরীমণি। এর ফলে আগের তুলনায় আরও আকর্ষণীয় লাগে নায়িকাকে। তাই অনেকের মনে কৌতূহল জাগে, কি করে নিজের মধ্যে এতটা পরিবর্তন আনলেন এই চিত্রনায়িকা।

    বিজ্ঞাপন

    সাধারণত সিনে তারকাদের ট্রান্সফর্মেশন কিংবা স্লিম হয়ে যাওয়াটা স্বাভাবিক বিষয়। এর নেপথ্যে পরীমণির কঠোর পরিশ্রম রয়েছে বলেও মনে করেন অনেকে। তবে তার ভক্তদের কৌতূহল তো থেকেই গেছে; মনে প্রশ্ন রয়েছে গেছে তার এই পরিবর্তনের রহস্য নিয়ে।

    সম্প্রতি রাজধানীর গুলশান শুটিং ক্লাবের একটি ইভেন্টে অংশ নেন পরীমণি। রামাদান ফেস্ট নামের সেই ইভেন্টে নায়িকাকে দেখা যায় নতুন রূপে। পরেছিলেন অ্যারাবিয়ান বোরকা। সঙ্গে ছিল ছেলে পূণ্যও। বোরকাতেও এদিন পরীমণিকে লাগে নজরকাড়া।

    এ সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন নায়িকা। প্রশ্নটা ছিল এমন- পরীমণি স্লিম হয়েছেন, এর রহস্য কী? প্রশ্নটি শোনা মাত্রই তড়িঘড়ি করে মাইক হাতে নিয়ে উত্তর দিলেন। এ সময় তার কথায় চড়া মেজাজও ছিল স্পষ্ট। বললেন, ‘স্টুপিড কোয়েশ্চন।’ অর্থাৎ বোকার মতো প্রশ্ন! এরপর কিছুক্ষণ চুপ থাকেন নায়িকা।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:40 PM স্লিম হওয়ার রহস্য কী, প্রশ্ন শুনে রেগে গেলেন পরীমণি! 1:30 PM নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে 12:42 PM প্রধানমন্ত্রীর কার্যক্রম প্রচারে আরও সক্রিয় হবে বিএনপির মিডিয়া সেল 12:37 PM দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ পৌঁছেছে ঢাকায় 12:10 PM জুলাইকে যারা নিজের সম্পত্তি ভাবছে, তাদের তালিকা হচ্ছে : আইজিপি 12:03 PM নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত: ট্রাম্প 11:50 AM ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ–ভাঙচুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা আটক 11:39 AM বিশ্বকাপ জিতে তিন কীর্তি গড়ল ভারত 11:22 AM জঙ্গল সলিমপুরকে অপরাধীদের অভয়ারণ্য থেকে মুক্ত করতে নজিরবিহীন যৌথ অভিযান 7:35 PM দেশের ধর্মগুরুদের জন্য সম্মানী নির্ধারণ, ১৪ মার্চ প্রধানমন্ত্রী’র উদ্বোধন