• জাতীয়

    দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ পৌঁছেছে ঢাকায়

      প্রতিনিধি 9 March 2026 , 12:37:50 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইরান-ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সোমবার (৯ মার্চ) সকাল ৮.২০ মিনিটে এমিরেটস EK 582 নং ফ্লাইট যোগে তার মরদেহ বহনকারী ফ্লাইটটি অবতরণ করে।

    একই ফ্লাইটে তার ভাই মোহাম্মদ বুরানও দেশে ফিরছেন।

    বিজ্ঞাপন

    বিমানবন্দর সূত্রে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দূতাবাসের সহযোগিতায় আহমেদ আলীর মরদেহ দুবাই থেকে ঢাকায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ আলীর মরদেহ গ্রহণ করতে ঢাকা এয়ারপোর্টে উপস্থিত ছিলেন। এ দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় এয়ারপোর্টে উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, ইরান-ইসরায়েল সংঘাতের জেরে সৃষ্ট পরিস্থিতিতে দুবাইয়ে অবস্থানরত অবস্থায় আহমেদ আলী প্রাণ হারান। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:37 PM দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ পৌঁছেছে ঢাকায় 12:10 PM জুলাইকে যারা নিজের সম্পত্তি ভাবছে, তাদের তালিকা হচ্ছে : আইজিপি 12:03 PM নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত: ট্রাম্প 11:50 AM ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ–ভাঙচুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা আটক 11:39 AM বিশ্বকাপ জিতে তিন কীর্তি গড়ল ভারত 11:22 AM জঙ্গল সলিমপুরকে অপরাধীদের অভয়ারণ্য থেকে মুক্ত করতে নজিরবিহীন যৌথ অভিযান 7:35 PM দেশের ধর্মগুরুদের জন্য সম্মানী নির্ধারণ, ১৪ মার্চ প্রধানমন্ত্রী’র উদ্বোধন 7:32 PM বিশ্বের সব নারীকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমীরের স্ট্যাটাস 7:18 PM ঈদের ছুটি ১৭ থেকে ২৩ মার্চ, মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন 7:07 PM ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম ভারতে আটক