
প্রতিনিধি 7 March 2026 , 6:00:18 প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (৭ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে কার্যালয়ে অফিস করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর টানা ৩ শনিবার অফিস করলেন তিনি। ছুটির দিনেও অফিস করে সেখানে ব্যস্ত সময় পার করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি।

তিনি জানান, শনিবার প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং শিক্ষা এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা মাহদী আমিনও এখানে অফিস করেছেন।
এছাড়া, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী এখান থেকে বিকেলে নির্ধারিত অন্য অনুষ্ঠানে যোগ দিতে বের হন।