...
  • সর্বশেষ সংবাদ স্ক্রল

    ঝিনাইদহের মহেশপুরে বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও আগুন

      প্রতিনিধি 7 March 2026 , 2:00:05 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঝিনাইদহের মহেশপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে বিএনপির কার্যালয়। শুক্রবার রাতে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে গেছে অফিসে থাকা চেয়ার, টেবিলসহ আসবাবপত্র।

    স্থানীয়রা জানায়, শুক্রবার দিনগত রাত ১ টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুনে পুড়ে যায় অফিসে থাকা সব আসবাবপত্র ও দলীয় প্রধানের ছবি।

    বিজ্ঞাপন

    এ সময় বিস্ফোরণ করা হয় দুটি ককটেল। টের পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

    মহেশপুর থানা বিএনপির ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম জানান, গত বুধবার ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় যুবক মহিরুদ্দিনের সঙ্গে বিএনপির কর্মী হামিদুল ইসলামের বাগ্‌বিতণ্ডা হয়। বিষয়টি ওইদিনই সমাধান করে দেয় স্থানীয়রা। ওই ঘটনার জেরে বিএনপি কার্যালয়ে আগুনের ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছেন স্থানীয় বিএনপির কর্মীরা।

    মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:00 PM ঝিনাইদহের মহেশপুরে বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও আগুন 1:53 PM সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী 1:46 PM চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ আটক ৩ 1:31 PM যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খোঁজার তাগিদ বিশেষজ্ঞদের 1:13 PM যেসব দেশের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান 1:01 PM ৬৬ বছরে নীনা গুপ্তর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন! 12:40 PM ধারণার চেয়েও গুরুতর রোনালদোর চোট, চিকিৎসায় যাচ্ছেন স্পেনে 12:31 PM কারো নামে মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করা বড় পাপ: মির্জা আব্বাস 12:02 PM ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া 11:48 AM ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যে সব ফ্লাইট বাতিল
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.