• সর্বশেষ

    ৬ দিনে ঢাকা থেকে বাতিল হলো মোট ২১০ ফ্লাইট

      প্রতিনিধি 5 March 2026 , 5:14:33 প্রিন্ট সংস্করণ

    ৬ দিনে ঢাকা থেকে বাতিল হলো মোট ২১০ ফ্লাইট। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এ কারণে বৃহস্পতিবারের ৩৪টিসহ ৬ দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

    বিজ্ঞাপন

    বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। আজ বাতিল হয়েছে ৩৪টি।

    বৃহস্পতিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে-কাতার এয়ারওয়েজের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ৪টি, জাজিরা এয়ারওয়েজ (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ১০টি, এমিরেটসের ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি ও ফ্লাইট দুবাইয়ের (দুবাই) ৪টি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:14 PM ৬ দিনে ঢাকা থেকে বাতিল হলো মোট ২১০ ফ্লাইট 5:11 PM প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা-প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন, নাম প্রকাশ করে নির্দেশনা 5:04 PM খালেদা জিয়া স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত 4:54 PM স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান 4:37 PM সৌদি আরবের সাথে চুক্তির কারণে ইরান যুদ্ধে যোগ দিতে পারে পাকিস্তান 4:22 PM বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ 4:03 PM বিএনপি’র সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক 3:59 PM সন্ত্রাসবিরোধী আইনে মামলা: সাংবাদিক আনিস আলমগীরের জামিন 3:36 PM রাজধানীতে জুয়েলারি দোকানের ৭৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট 3:01 PM ঝিনাইদহে সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ফারহানা রেজা আঞ্জুকে চায় তৃণমূল বিএনপি