• আন্তর্জাতিক

    ইসরায়েলি সেনাবাহিনীর সর্বোচ্চ পদে মুসলিম নারী

      প্রতিনিধি 5 March 2026 , 2:16:03 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইসরায়েলি ডিফেন্স ফোর্সের (আইডিএফ) আরবি ভাষাভাষী প্রধান মুখপাত্র হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট কর্নেল এল্লা ওয়াউইয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘ক্যাপ্টেন এল্লা’ নামেই সমধিক পরিচিত।

    দীর্ঘ দুই দশক এই দায়িত্ব পালন করা কর্নেল আভিচাই আদ্রায়ি অবসরে যাওয়ার পর ৩৬ বছর বয়সী এল্লাকে এই গুরুত্বপূর্ণ পদে স্থলাভিষিক্ত করা হয়েছে। এর মাধ্যমে তিনি ইসরায়েলি সেনাবাহিনীর ইতিহাসে সর্বোচ্চ পদধারী মুসলিম নারী কর্মকর্তা হওয়ার গৌরব অর্জন করলেন।

    বিজ্ঞাপন

    এল্লা কেবল দাফতরিক বিবৃতিতেই সীমাবদ্ধ নন, বরং সরাসরি যুদ্ধক্ষেত্র থেকে ভিডিওর মাধ্যমে আরব বিশ্বের কাছে ইসরায়েলি সেনাবাহিনীর বার্তা পৌঁছে দিচ্ছেন। সম্প্রতি পশ্চিম তীরের তুলকারম ও জেনিন সফরের সময় তাকে ফিলিস্তিনি বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলতে দেখা গেছে। ইসরায়েলের কালানসওয়া শহরের এক রক্ষণশীল মুসলিম পরিবারে বেড়ে ওঠা এল্লার জন্য সেনাবাহিনীতে যোগ দেওয়া ছিল এক বিশাল চ্যালেঞ্জ। ১৩ বছর আগে ২৪ বছর বয়সে যখন তিনি আইডিএফ-এ যোগ দেন, তখন তার সম্প্রদায়ের কাছে এটি ছিল বিস্ময়কর ও অগ্রহণযোগ্য এক পদক্ষেপ। ২০২১ সালে তিনি প্রথম মুসলিম নারী হিসেবে ‘মেজর’ পদে উন্নীত হন।

    নিজেকে ‘গর্বিত ইসরায়েলি’ হিসেবে পরিচয় দেওয়া এল্লা এক ভিডিও বার্তায় বলেন, “আমি অন্তরে একজন ইসরায়েলি এবং এই সেনাবাহিনীই আমার সাফল্যের পথ।” তবে তার এই অবস্থান আরব ও মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যা দিলেও কেউ কেউ তার সাহসের প্রশংসাও করেছেন। মরক্কোর সাফা শামা নামের এক নারী মন্তব্য করেছেন, এটি একজন আরব নারীর সক্ষমতার বহিঃপ্রকাশ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:16 PM ইসরায়েলি সেনাবাহিনীর সর্বোচ্চ পদে মুসলিম নারী 1:57 PM বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ! 1:11 PM নতুন গভর্নরের নিয়োগ বাতিল চাইল টিআইবি 12:47 PM শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল 12:32 PM ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা 12:24 PM ‘আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছিল’ 12:09 PM পাকিস্তান সিরিজে সাকিবের দলে ফেরার সম্ভাবনা নেই 12:03 PM হরমুজ প্রণালীতে ট্যাংকার জাহাজে হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান 11:45 AM মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক স্থগিত 11:13 AM দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিরা ফিরলেন বিশেষ ফ্লাইটে