• জাতীয়

    দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিরা ফিরলেন বিশেষ ফ্লাইটে

      প্রতিনিধি 5 March 2026 , 11:13:59 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিরা ফিরেছেন।

    বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। ১৮৯ জনের ফেরার কথা থাকলেও ঠিক কতজন ফেরেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

    বিজ্ঞাপন

    ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ে সংঘাত। ফলে বিভিন্ন দেশের মতো আরব আমিরাতও ফ্লাইট কার্যক্রম স্থগিত করে। পরে দেশটিতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ঢাকা-দুবাই-ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেয় ইউএস-বাংলা এয়ারলাইনস।

    দুবাই এয়ারপোর্ট অথরিটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইনস, এমিরেটস, এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়েছে। যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হচ্ছে।

    এর আগে, বুধবার এক বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়াতে এবং মানবিক দৃষ্টান্ত স্থাপন করতে বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:13 AM দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিরা ফিরলেন বিশেষ ফ্লাইটে 7:28 PM কুরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে: ধর্মমন্ত্রী 7:18 PM ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট 7:11 PM তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে, ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা ইরানের 7:04 PM ইবি শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টা 6:57 PM সরকারি হাসপাতালে দালালের দৌরাত্ম্য বন্ধে ৭ নির্দেশনা 6:19 PM প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব বণ্টন 5:59 PM পল্লী উন্নয়ন ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে সুইজারল্যান্ডের আগ্রহ 5:54 PM জ্বালানি তেল চোরাচালান রোধে বিজিবির কঠোর সতর্কতা 5:42 PM সংসদ নির্বাচন: ইসির ওয়েবসাইটে ২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ