• জাতীয়

    ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, কে কোন দায়িত্বে

      প্রতিনিধি 4 March 2026 , 3:31:16 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সরকারের আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। আজ বুধবার (০৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    এরমধ্যে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা মো. শরীফুল আলমকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা হাবিবুর রশিদকে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

    বিজ্ঞাপন

    সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা মো. রাজিব আহসানকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিকে পরিকল্পনা মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা ফারজানা শারমীনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

    এ ছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. নুরুল হককে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা ববি হাজ্জাজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:31 PM ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, কে কোন দায়িত্বে 2:47 PM সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা 2:04 PM ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন অক্ষত নামানোর দাবি ইরানের 1:46 PM ইরানে ১ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত 1:22 PM চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা হচ্ছে, শিগগিরই সাঁড়াশি অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী 1:09 PM কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির মামলার রায় হচ্ছে না আজ 12:55 PM ওপেন হার্ট সার্জারির পর ফজলুর রহমান বাবুর বর্তমান অবস্থা জানালো পরিবার 12:44 PM প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সাক্ষাৎ 12:35 PM হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে আসেননি কর্মকর্তা-কর্মচারীরা 12:12 PM ইরানে পারমাণবিক বোমা বানানোর কোনো প্রমাণ নেই: আইএইএ