• খেলা

    বিশ্বকাপ শেষ ব্রাজিল তারকার, নেইমারের আবেগঘন বার্তা

      প্রতিনিধি 4 March 2026 , 12:01:04 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গত সোমবার লা লিগার ম্যাচে গেতাফের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচে ডান পায়ের হাঁটুতে চোট পান রদ্রিগো। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা শেষে এক বিবৃতিতে রিয়াল জানায়, ‘পরীক্ষার পর রদ্রিগোকে নিয়ে রিয়াল মাদ্রিদ মেডিক্যাল সার্ভিস বলছে, তার ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ও ল্যাটারাল মেনিস্কাস ছিঁড়ে গেছে।’ যা থেকে সেরে উঠতে আট মাসের মতো সময় লাগতে পারে বলে সূত্রের বরাতে জানিয়েছে ইএসপিএন।

    বিশ্বকাপের আগে ব্রাজিল এবং রদ্রিগো উভয়ের জন্যই এটি বড় দুঃসংবাদ। তার প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ), ‘রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের ফরোয়ার্ড রদ্রিগো গোয়েসের প্রতি আমরা সংহতি জানাচ্ছি। স্প্যানিশ লিগে গেতাফের বিপক্ষে তিনি গুরুতর ইনজুরিতে পড়েছেন। রদ্রিগো ডান হাঁটুতে এসিএল এবং মেনিস্কার ইনজুরিতে ইনজুরি ধরা পড়েছে। এই অ্যাথলেটের সুস্থতা এবং যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে পারে সেই কামনা করছে সিবিএফ।’

    বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই বিপর্যস্ত ও হতাশ রদ্রিগো। নিজের সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘অনেক বড় প্রতিবন্ধকতা এসেছে আমার জীবন, আমার ক্যারিয়ারে এবং এটি আমি সবচেয়ে পছন্দ করি এমন কিছুর বাইরে ঠেলে দিয়েছে। আমি ক্লাব এবং দেশের হয়ে বিশ্বকাপে খেলা থেকে ছিটকে গেছি। এটি এমন এক স্বপ্ন, সবাই জানে এর মূল্য আমার কাছে কতটা। শক্তিশালী হয়ে উঠতে যা করার দরকার আমি করব, এটি নতুন কিছু নয়।’

    বিজ্ঞাপন

    ‘এটি আমার জীবনে সবচেয়ে খারাপ দিনগুলো একটি। যে ইনজুরি নিয়ে সবসময় আতঙ্কে থেকেছি। সম্ভবত জীবন আমার প্রতি একটু বেশিই নিষ্ঠুর। আমি জানি না এটাই প্রাপ্য ছিলাম কি না, তবে আমি এ নিয়ে কী অভিযোগ করব? এমন অসাধারণ মুহূর্তেরও অভিজ্ঞতা আমার হয়েছে, হয়তো সেসবও আমি প্রাপ্য ছিলাম না’, আরও যোগ করেন ২৫ বছর বয়সী এই তারকা।

    ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের সর্বশেষ চার ম্যাচের স্কোয়াডে ছিলেন না রদ্রিগো। তবে কোচ কার্লো আনচেলত্তি গত অক্টোবর-নভেম্বরে খেলা সেলেসাওদের চারটি প্রীতি ম্যাচে তাকে রেখেছিলেন। রদ্রিগোকে সান্ত্বনা দিয়ে বার্তা দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। তিনি নিজেও ২০২৩ সালে একই ইনজুরিতে (এসিএল ও মেনিস্কাস) পড়ে প্রায় এক বছরের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন। এরপর থেকে তার আর জাতীয় দলে ফেরা হয়নি। যদিও ইনজুরির পর ইনজুরি কাটিয়ে তিনি খেলে যাচ্ছেন শৈশবের ক্লাব সান্তোসের হয়ে। তবে তিনিও ২০২৬ বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোর।

    রদ্রিগোর উদ্দেশে ৩৪ বছর বয়সী এই তারকা লিখেছেন, ‘আজ আমার জন্য সবচেয়ে দুঃখের দিন। যখন আমি এই ইনজুরির খবর পেলাম, তখন মাথার ভেতর একটি সিনেমা ঘুরছিল। যে ইনজুরি থেকে মুক্ত হওয়ার পুরো সময়ে অনেক ভোগান্তি, যন্ত্রণা এবং ভয় জড়িয়ে থাকে। আমার ১০ নম্বর, আমার ছেলে, আমার উত্তরসূরি (আমি তোমাকে এভাবেই ডাকি), তোমার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, তোমার মনকে শক্ত রাখো। এখন সময় তোমার প্রিয় মানুষদের পাশে রাখার।’

    ‘যেমন তুমি আমাকে বলেছিলে– “এখন তোমার এভাবে যাওয়ার কথা ছিল না।” কিন্তু সৃষ্টিকর্তার পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলার আমরা কে? আমি নিশ্চিত, তুমি আগের চেয়েও সেরা ছন্দে ফিরবে। আমি তোমাকে ভালোবাসি। তুমি যেমন আমাকে সমর্থন দিয়েছ, আমিও তেমনই তোমার পাশে থাকব’, আরও যোগ করেন নেইমার।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:01 PM বিশ্বকাপ শেষ ব্রাজিল তারকার, নেইমারের আবেগঘন বার্তা 11:49 AM ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন জামায়াতের আমির 11:39 AM বৈঠক ভালো হয়েছে: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পল কাপুর 11:13 AM ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন মোজতবা খামেনি 12:26 AM আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব 9:13 PM আরও বাড়ল দেশের রিজার্ভ 9:05 PM দুই ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তাকে বদলি 7:26 PM দোল পূর্ণিমা উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ 7:05 PM ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: রাশিয়া 6:58 PM অনুমোদনবিহীন সিসা লাউঞ্জ বন্ধে হাইকোর্টের নির্দেশ