• আন্তর্জাতিক

    আইআরজিসির নতুন কমান্ডার আহমেদ ওয়াহিদি

      প্রতিনিধি 1 March 2026 , 3:42:27 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নতুন কমান্ডার হিসেবে সাবেক প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদিকে নিয়োগ দেওয়া হয়েছে।

    রোববার (১ মার্চ) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।

    ২০২২ সালের দেশব্যাপী বিক্ষোভ দমনে তার ভূমিকার কারণে তিনি আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। ওই সময় নিরাপত্তা বাহিনীর প্রাণঘাতী শক্তিপ্রয়োগ নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা হয়েছিল।

    শনিবার ইরানের একাধিক জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হওয়ার পর এই ঘোষণা আসে। নিহতদের মধ্যে ছিলেন গার্ডসের পূর্ববর্তী প্রধান মোহাম্মদ পাকপুরি।

    বিজ্ঞাপন

    ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে সংলাপ শুরু হয়েছিল। কিন্তু শনিবার (২৭ ফেব্রুয়ারি) জেনেভায় কোনো ধরনের সমঝোতা চুক্তি স্বাক্ষর ছাড়াই সংলাপ শেষ হয়। এরপরই ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র-ইসরায়েল।

    গত বছরের ১৩ জুন ইরানের পরমাণু স্থাপনা ও ড্রোন সক্ষমতাকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। যুক্তরাষ্ট্রও সেই অভিযানে অংশ নেয়। সে সময় ইরানের তিনটি প্রধান পরমাণু কেন্দ্রে আঘাতের দাবি করে পেন্টাগন।

    ১২ দিনের সংঘাত শেষে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও পারস্পরিক অবিশ্বাস চরমে পৌঁছে যায়। সেই যুদ্ধ-পরবর্তী উত্তেজনাই এ বছরের সংকটের ভিত গড়ে দেয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:42 PM আইআরজিসির নতুন কমান্ডার আহমেদ ওয়াহিদি 3:33 PM মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দিকনির্দেশনা 3:10 PM খামেনির মৃত্যুর প্রতিবাদে পাকিস্তানে মার্কিন কনস্যুলেটে ঢোকার চেষ্টা, সংঘর্ষে নিহত ৯ 2:22 PM প্রবাসী শ্রমিকদের সঙ্গে বিমানবন্দরে মন্ত্রী-এমপিরা 2:09 PM ৬৪ জেলা থেকে কনস্টেবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ পুলিশ 2:02 PM সাহরিতে পেঁপে দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি 1:50 PM ইরানে হামলায় সৌদি আরবও জড়িত: ওয়াশিংটন পোস্ট 1:38 PM হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী 1:30 PM আরও ৫ আসনে ভোটে কারচুপির অভিযোগে মামলা 1:25 PM মার্চ মাসের জন্য অপরিবর্তিত জ্বালানি তেলের দাম