• জাতীয়

    অনুষ্ঠানে গিয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান

      প্রতিনিধি 26 February 2026 , 5:56:14 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অবশেষে আটকে গেল কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখায় ২০২৫ সালের বাংলা একাডেমি পুরস্কারের জন্য মোহন রায়হানসহ নয়জনের নাম ঘোষণা করা হয়। কবিতার জন্য মোহন রায়হানকে নির্বাচন করা হলেও বিভিন্ন মহলে সমালোচনার মুখে শেষপর্যন্ত তার পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি।

    বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে নির্বাচিত নয়জনের মধ্যে আটজন লেখকের নাম ঘোষণা করেন উপস্থাপক। একে একে তারা মঞ্চে উঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে বাংলা একাডেমি পুরস্কার নেন। পরে পুরস্কারপ্রাপ্ত লেখক, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং বাংলা একাডেমির কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনেও অংশ নেন প্রধানমন্ত্রী।

    এ সময় অনুষ্ঠানের সামনের সারিতে উপস্থিত থাকলেও মঞ্চ থেকে মোহন রায়হানের নাম ঘোষণা করা হয়নি। এ নিয়ে অনুষ্ঠানস্থলে গুঞ্জন শুরু হলেও তাৎক্ষণিকভাবে বাংলা একাডেমির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। এমন পরিস্থিতিতে নীরবে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন মোহন রায়হান।

    বিজ্ঞাপন

    পরে নিজের ফেসবুকে এক পোস্টে মোহন রায়হান লেখেন, ‘প্রিয় দেশবাসী, সালাম জানবেন। আপনারা অবগত আছেন, এবার ২০২৫ বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার (কবিতায়), আমাকে প্রদান করা হয়েছিল। এই পুরস্কার আমার একদমই প্রত্যাশা ছিল না। আমি একজনের কাছেও পুরস্কারের জন্য তদবির করিনি। পুরস্কার কমিটি স্বতঃস্ফূর্তভাবে আমাকে নির্বাচিত করে। গতকাল পুরস্কারপ্রাপ্তদের ডেকে এসএসএফ পুরস্কার গ্রহণের রিহার্সেল প্রদান করে। আজ অনুষ্ঠানের সূচনায়ও আমার নাম ঘোষণা করা হয়। কিন্তু পুরস্কার প্রদানের সময় আমাকে আর ডাকা হয়নি। জানতে পারলাম, ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা আমার কবিতা ‘তাহেরের স্বপ্ন’ কবিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়ে একটি মহল আমার পুরস্কার বাতিল করিয়েছে।’

    এ বিষয়ে জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম বলেন, মোহন রায়হানের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ ওঠায় তার পুরস্কার আপাতত স্থগিত রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তীতে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে।

    এর আগে বাংলা একাডেমি পুরস্কারের জন্য মোহন রায়হানের নাম ঘোষণার পর কবি-লেখদের মাঝে এ নিয়ে প্রতিক্রিয়া দেখা দেয়। মোহন রায়হানের একটি কবিতায় শহীদ প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে। প্রগতিশীল ও জাতীয়বাদী ২২ জন লেখকের দেওয়া এক যৌথ বিবৃতিতে মোহন রায়হানের পুরস্কার প্রত্যাহারের দাবি জানানো হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:56 PM অনুষ্ঠানে গিয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান 5:52 PM সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ 5:45 PM একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত 4:05 PM পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে বিজিএমইএ’র সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী 3:52 PM মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা! 2:39 PM বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা 2:27 PM টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ 2:02 PM জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ 1:58 PM যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনে হামলা বাড়িয়েছে ইসরায়েল: এরদোয়ান