• খেলা

    খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে ২ প্রতিমন্ত্রীর বৈঠক

      প্রতিনিধি 25 February 2026 , 12:30:46 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আজ বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়–এর প্রতিমন্ত্রীর অফিসকক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: আমিনুল হক–এর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম–এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

    বিজ্ঞাপন

    সাক্ষাৎকালে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় প্রতিমন্ত্রীই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে খেলাধুলাকে কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

    আলোচনায় স্পোর্টস ডিপ্লোমেসি নিয়ে সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা গ্রহণের বিষয়েও মতবিনিময় হয়। এ সময় আন্তর্জাতিক ক্রীড়া বিনিময় কর্মসূচি, যুব প্রতিনিধিদল আদান-প্রদান এবং বহুপাক্ষিক ক্রীড়া সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

    উভয় প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, সমন্বিত উদ্যোগের মাধ্যমে খেলাধুলাকে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:36 PM ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী 1:12 PM ৪২ দিনে গুম বা ক্রসফায়ারের ঘটনা নেই: সংসদে আইনমন্ত্রী 12:57 PM শহীদ আবু সাঈদ হত্যা: পলাতক মশিউর ও আসাদুজ্জামানের ১০ বছরের কারাদণ্ড 12:47 PM অনিয়ম-কারচুপির অভিযোগ, জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত 12:34 PM ৬ সপ্তাহ পর খুলল আল-আকসা মসজিদ 12:02 PM সংসদে ‘জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) বিল-২০২৬’ পাস 11:46 AM বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে 11:31 AM সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার 11:21 AM আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি 6:58 PM ঢাকা মেডিকেলে চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ