• জাতীয়

    বগুড়া ও শেরপুরের উপনির্বাচনের তারিখ ঘোষণা

      প্রতিনিধি 24 February 2026 , 1:55:40 প্রিন্ট সংস্করণ

    নির্বাচন কমিশন (ইসি)। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

    মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইসি থেকে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে আজই তফশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

    বিজ্ঞাপন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে ১৬ ফেব্রুয়ারি তারেক রহমান নির্বাচনী এলাকা-১৯০ ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা জানিয়ে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। ফলে একই তারিখ থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

    এছাড়া, গত ৩ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। বৈধ প্রার্থী মারা যাওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করে ইসি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:59 PM ফ্যামিলি কার্ড বিতরণের তারিখ ঘোষণা 1:55 PM বগুড়া ও শেরপুরের উপনির্বাচনের তারিখ ঘোষণা 1:11 PM অনলাইন জুয়ার ‘হোতা’ মুকুল গ্রেপ্তার 12:56 PM বিএনপি চাইলে থাকব, না চাইলে সম্মানজনকভাবে চলে যাব: রাষ্ট্রপতি 12:41 PM যশের ডাবল লুকে তোলপাড় 12:30 PM অস্থির মাদ্রিদ, অনিশ্চিত মাস্তানতুয়োনো 12:12 PM প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য বিশেষ সুবিধা চালু 11:55 AM সিটি করপোরেশনে বিএনপির প্রশাসক নিয়োগের প্রতিবাদ গোলাম পরওয়ারের 11:49 AM ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, সব আরোহী নিহত 11:35 AM মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে হবে সিটি নির্বাচন : মির্জা ফখরুল