• খেলা

    এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে রানার-আপ বাংলাদেশ

      প্রতিনিধি 22 February 2026 , 6:46:56 প্রিন্ট সংস্করণ

    এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে রানার-আপ বাংলাদেশ। ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    এশিয়া কাপ-রাইজিং স্টার্সের ফাইনালে বাংলাদেশকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে ভারত। তাই বাঘিনীদের সন্তুষ্ট থাকতে হচ্ছে রানার-আপ হয়ে। অপরদিকে, মাত্র ৪৪ রানে ভারতের ৪ উইকেট শিকার করে কি দারুণ শুরুটাই না পেয়েছিল-বাংলাদেশ ‘এ’। এদিকে, ব্যাংককে রোববার সকালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রাধা যাদব।

    দুই ওপেনার নন্দিনি কাশ্যপ ও দীনেশ বৃন্দা দিচ্ছিলেন ভালো শুরুর ইঙ্গিত। তবে দলীয় ৩০ রানে উদ্বোধনী জুটি ভাঙতেই খেই হারায় ভারত ‘এ’। ফাতেমা জাহানের শিকার হয়ে দীনেশ বিদায় নেয়ার ঠিক এক ওভার পর দলীয় ৩৩ রানে রানআউট হন নন্দিনী। ঠিক তার পরের বলে ফারজানা ইয়াসমিনের শিকারে পরিণত হন মিন্নু মানি, যিনি গোল্ডেন ডাকের শিকার হন। ৩৩ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত। বিপর্যয় সামাল দিতে গিয়ে ভারতের রানের গতিও শ্লথ হয়ে যায়।

    বিজ্ঞাপন

    শেষপর্যন্ত ৩৪ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন তিনি। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ভারত ‘এ’ দলের সংগ্রহ দাঁড়ায় ১৩৪ রান। বাংলাদেশের পক্ষে ফাহিমা খাতুন একাই পান চারটি উইকেট। জবাব দিতে নেমে প্রথম ২ ওভার দেখেশুনে পার করলেও তৃতীয় ওভারের শুরুতেই ওপেনার ইশমা তানজিমকে হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর শারমিন সুলতানা ও শামিমা সুলতানা হাল ধরার চেষ্টা করেন। তবে শামিমা ১৫ বলে ২০ রান করে বিদায় নিলে আবারো বাংলাদেশ খেই হারিয়ে ফেলে।

    এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ ‘এ’। উইকেটে থিতু হওয়ার চেষ্টায় ৩০ বলে ১৮ রান করেন শারমিন। সাদিয়ার ব্যাট থেকে আসে ১০ রান। অধিনায়ক ফাহিমা বল হাতে উজ্জ্বল থাকলেও ব্যাট হাতে ১১ বলে ১৪ রান করে ফেরেন সাজঘরে। শেষপর্যন্ত ১৯.১ ওভারে ৮৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ, ভারত জেতে ৪৬ রানে। ভারত ‘এ’ দলের হয়ে প্রেমা রাওয়াত ৩টি এবং সোনিয়া মেনধিয়া ও তানুজা কানওয়ার দুটি করে উইকেট শিকার করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:47 PM সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল 6:46 PM এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে রানার-আপ বাংলাদেশ 6:11 PM কেউ অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে: আইজিপি 5:40 PM তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড 5:38 PM থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: আফরোজা খানম 4:51 PM জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোট গড়ার দিকে যাচ্ছে এনসিপি 4:14 PM পাটওয়ারী ঢাকা দক্ষিণ সিটি ও আসিফ মাহমুদ ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী! 3:29 PM ভোক্তাপর্যায়ে নির্ধারণ করা হলো ফার্নেস তেলের দাম 3:19 PM শিক্ষকদের দাবি বাস্তবায়নে কাজ শুরু, আর রাজপথে নামতে হবে না 3:01 PM ভারতকে ১৩৪ রানেই থামিয়ে দিল বাংলাদেশ