• আন্তর্জাতিক

    পাঁচ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন

      প্রতিনিধি 21 February 2026 , 4:32:46 প্রিন্ট সংস্করণ

    পাঁচ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, মিলবে যেসব সুযোগ-সুবিধা
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    স্পেনে অনিয়মিত অবস্থায় বসবাসরত অন্তত পাঁচ লাখ অভিবাসীকে নিয়মিত হওয়ার সুযোগ দিচ্ছে দেশটির সরকার। দীর্ঘ দুই দশক পর এমন সিদ্ধান্ত নিল স্প্যানিশ সরকার। এর মধ্য দিয়ে স্পেনের সমাজ ও শ্রমবাজারে ইতোমধ্যে যুক্ত হওয়া অনিয়মিত অভিবাসীদের এখন আইনি ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হবে।

    সরকারের এমন ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনে ভোটাধিকার ক্ষমতাসহ বিভিন্ন ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এসব তথ্যে বলা হচ্ছে, নিয়মিত হওয়ার পর এসব অভিবাসীরা দেশটির সাধারণ, আঞ্চলিক এবং পৌরসভা নির্বাচনেও ভোট দিতে পারবেন।

    এই ধরনের একটি বার্তা মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ প্ল্যাটফর্ম থেকে ছড়ানো হয়েছে৷ যা তিন হাজার বারের বেশি শেয়ার করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘সানচেজ (স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ) জানেন তিনি জনসমর্থন হারিয়েছেন। এ কারণে তিনি এখন সবাইকে বৈধ করছেন, যাতে ২০২৭ সালের নির্বাচনে এসব অভিবাসী তাকে ভোট দিতে পারেন।’

    ‘এক্স’ প্ল্যাটফর্মে প্রকাশিত আরেকটি পোস্টে বলা হয়েছে, ‘সাধারণ নির্বাচনের এক বছরেরও কম সময় আগে পাঁচ লাখ অভিবাসীকে বৈধতা দিয়ে ভোটারের তালিকা পরিবর্তন করা কি নির্বাচনি জালিয়াতি নয়?’

    স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো অবশ্য জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের এসব দাবি মিথ্যা। তবুও এসব বিষয় নিয়ে অনেকের মধ্যে রয়েছে নানা সংশয়, নানা দ্বিধা।

    বিজ্ঞাপন

    সরকারি ঘোষণা অনুযায়ী নতুন এই নিয়মিতকরণ প্রক্রিয়ায় যেসব বিদেশি নাগরিক অংশ নিতে পারবেন, তারা হলেন– যারা ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের আগে থেকে যারা স্পেনে বসবাস করছেন, নিয়মিত হওয়ার আবেদন করার সময় কমপক্ষে টানা পাঁচ মাস ধরে স্পেনে বসবাস করছেন এমন প্রমাণ যারা দেখাতে পারবেন, যাদের কোনো অপরাধমূলক রেকর্ড নেই এবং যারা জনশৃঙ্খলার জন্য হুমকি নয় ও ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের আগে যারা দেশটিতে আশ্রয় চেয়ে আবেদন করেছেন।

    সরকারি ঘোষণাটি চূড়ান্ত অনুমোদন পেলে, নিয়মিতকরণের আবেদন গ্রহণ শুরু হবে৷ চলতি বছরের এপ্রিল থেকে শুরু করে জুন পর্যন্ত অনিয়মিত অভিবাসীরা নিয়মিত হওয়ার জন্য আবেদন করার সুযোগ পাবেন।

    এই প্রক্রিয়ার আওতায় বৈধতা পাওয়া অভিবাসীরা প্রাথমিকভাবে স্পেনে আইনিভাবে বসবাসের জন্য এক বছর মেয়াদি রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতি পাবেন।

    প্রথম বছর শেষে স্পেনের সাধারণ অভিবাসন ব্যবস্থা অনুযায়ী বসবাসের অনুমতি পেতে যে উপায়গুলো রয়েছে, তার একটি বেছে নিয়ে রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতি নবায়ন করতে হবে। এই নিয়মিতকরণের অর্থ হলো একজন অভিবাসীকে আইনি ভিত্তি দেওয়া। এর অর্থ স্থায়ী বসবাসের অনুমতি দেওয়া নয়।

    একজন অভিবাসী অনিয়মিত থেকে নিয়মিত হলে তিনি স্পেনের যেকোনো জায়গায় যেকোনো খাতে কাজ করার আইনি অধিকার পাবেন৷
    সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, সরকার জানিয়েছে, নিয়মিত হওয়ার আবেদনটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার পর থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত আবেদনকারীরা বৈধভাবে কাজ শুরু করতে পারবেন।

    যেসব অনিয়মিত অভিবাসীর সন্তান ইতিমধ্যেই স্পেনে আছেন, তারাও নিয়মিত হওয়ার সুযোগ পাবেন। সরকার জানিয়েছে, অপ্রাপ্তবয়স্ক অনিয়মিত অভিবাসীরা পাঁচ বছর মেয়াদি বসবাসের অনুমতি পেতে পারেন৷ এতে তাদের পরিবারগুলোর অবস্থা আরও স্থিতিশীল হবে।

    বৈধভাবে কাজ করলে স্পেনের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় নিবন্ধনের সুযোগ পান একজন কর্মী৷ এর মধ্য দিয়ে তিনি গুরুত্বপূর্ণ কিছু অধিকার অর্জন করেন। এগুলো হলো–আনুষ্ঠানিক শ্রম অধিকার সুরক্ষা, পেনশন তহবিলে অবদান রাখা এবং কর্মসংস্থান-সংক্রান্ত সুবিধা পাওয়ার সুযোগ।
    সরকার এই ব্যবস্থাকে স্পেনের আইনি ও সামাজিক কাঠামোতে অভিবাসীদের ‘অন্তর্ভুক্তি’র একটি পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:32 PM পাঁচ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন 1:11 PM জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি 12:37 PM প্রথমবারের মতো প্রধানমন্ত্রী কার্যালয়ে অফিস করলেন তারেক রহমান 12:02 PM ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 11:31 AM ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন 9:33 PM সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার ও চর্চা নিশ্চিত করি: প্রধানমন্ত্রী 9:27 PM জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন, কোন পদে কে 7:29 PM ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন, প্রধানমন্ত্রী তারেক রহমান 7:01 PM ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার: বাসায় বিশ্রামে তানিয়া বৃষ্টি 6:47 PM ১০ উপদেষ্টার মধ্যে ৮ জনকে দফতর বণ্টন