• খেলা

    বিসিবি নির্বাচন আগামী ৬ অক্টোবর

      প্রতিনিধি 21 September 2025 , 6:18:29 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন এবং পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি, সহসভাপতি নির্বাচন হবে আগামী ৬ অক্টোবর। রোববার বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

    তফসিল অনুযায়ী, ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ৬ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনীত কাউন্সিলররা ভোট দেবেন। এরপর ভোট গণণা হবে। সন্ধ্যা ৬টায় ভোটের ফলাফল ঘোষণা করা হবে।

    পরিচালকরা সভাপতি ও সহসভাপতি নির্বাচনের জন্য ভোট দেবেন একইদিন রাত সাড়ে সাতটায়। রাত ন’টায় সভাপতি ও সহসভাপতি নির্বাচনের ভোটের ফলাফল প্রকাশ করা হবে।

    বিজ্ঞাপন

    বিসিবি সোমবার রাত সাতটায় বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। মিরপুর স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে খসড়া ভোটার তালিকা সংগ্রহ করা যাবে। বিসিবির ওয়েবসাইটেও খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।

    ২৩ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি থাকলে তা গ্রহণ করা হবে। ২৪ সেপ্টেম্বর আপত্তির ওপর শুনানি হবে। ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২৬ ও ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ করবে বিসিবি। ২৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল করতে হবে।

    ২৯ সেপ্টেম্বর বিসিবির নির্বাচন কমিশন মনোনয়নপত্র বাছাই করে তালিকা প্রকাশ করবে। ৩০ সেপ্টেম্বর আপিল গ্রহণ ও শুনানি হবে। ১ অক্টোবর মনোনয়ন প্রত্যাহার করা যাবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:58 PM ঢাকা মেডিকেলে চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ 6:22 PM প্রধানমন্ত্রীর প্রথম সম্ভব্য রাষ্ট্রীয় সফর প্রতিবেশী দেশ ভারত 6:02 PM এক টেবিলে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী 5:15 PM জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল সংসদে পাস 4:51 PM বিসিবিতে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী 4:32 PM ১০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ: আসিফ নজরুলের বিরুদ্ধ দুদকে আবেদন 4:01 PM আয়না ঝকঝকে রাখার কার্যকর টিপস 3:45 PM সুপ্রিম কোর্ট সচিবালয়ের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্র 3:21 PM শিখরের প্রেমে ডুবে রয়েছেন জাহ্নবী! 2:32 PM পাকিস্তানকে ‘পিসমেকার’ বললেন আফ্রিদি