• চাকরি

    চাকরি হারালেন নির্বাচন কমিশনের ১৫ কর্মী

      প্রতিনিধি 19 February 2026 , 6:56:12 প্রিন্ট সংস্করণ

    নির্বাচন কমিশন এর লোগো। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নির্বাচন কমিশনের (ইসি) ১৫ জনকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের উপপ্রকল্প পরিচালক (প্রশাসন) মেজর মাহমুদুল হাসান তালুকদারের সই করা এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।

    এতে উল্লেখ করা হয়, একটি প্রকল্পে কর্মরত ৯ জনের বিরুদ্ধে গুরুতর অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া আরও ছয়জনের নিয়োগপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক বাতিল করা হয়েছে। এই ১৫ জনের সব আইডি কার্ড, প্রবেশাধিকার বাতিলসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে।

    বিজ্ঞাপন

    অব্যাহতি প্রাপ্তরা হলেন-মো. আবদুল্লাহ আল মামুন, মো. আবু বকর সিদ্দিক, মো. জসিম উদ্দিন, ওয়ায়েত হোসেন, মো. আল আমিন, আফজাল হোসেন লিটন, শাহা জাহান, পাপন শর্মা, মো. বিলাল উদ্দিন, প্রাণেশ চন্দ্র মজুমদার, মো. নুরুল ইসলাম, আশরাফুল ইসলাম, মো. আবুল হোসেন সরকার, মো. মিজানুর রহমান এবং মো. আনিছুর রহমান।

    তারা বিভিন্ন উপজেলা ও জেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর বা সংশ্লিষ্ট পদে কর্মরত ছিলেন। তবে আদেশে কারও বিরুদ্ধে বিস্তারিত অভিযোগের প্রমাণ উল্লেখ করা হয়নি। নির্বাচন কমিশন সচিবালয়ের সূত্র জানিয়েছে, শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার অংশ হিসেবে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:03 PM আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর 6:56 PM চাকরি হারালেন নির্বাচন কমিশনের ১৫ কর্মী 6:45 PM সিলেটের ডিসি সারোয়ারকে কারণ দর্শানোর নোটিশ 5:59 PM প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ পদে নিয়োগ পেলেন মেহেদুল ইসলাম 5:45 PM রোজা ও ঈদ: নগদ অর্থ পরিবহনে ডিএমপি’র এস্কর্ট সেবা 5:31 PM রমাদান মাসে পুরোনো চিত্র: চড়া দামে বিক্রি হচ্ছে বেগুন-লেবু ও শসা 4:41 PM চলতি মাসে ১৮ দিনে রেমিট্যান্স ছাড়াল ২ বিলিয়ন ডলার 4:12 PM ভিসা জটিলতা নিরসনে সরকার কাজ করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী 3:44 PM প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি 3:35 PM একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ