• জাতীয়

    রোজা ও ঈদ: নগদ অর্থ পরিবহনে ডিএমপি’র এস্কর্ট সেবা

      প্রতিনিধি 19 February 2026 , 5:45:46 প্রিন্ট সংস্করণ

    ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর লোগো। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পবিত্র রমজান ও ঈদুল ফিতর ঘিরে রাজধানীতে ব্যবসা-বাণিজ্য ও আর্থিক লেনদেনের ব্যস্ততা কয়েক গুণ বেড়ে যায়। এই সময়ে বড় অঙ্কের নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ-এস্কর্ট সেবা দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।

    বিজ্ঞাপন

    তিনি জানান, রমজান মাস ও ঈদ সামনে রেখে রাজধানীতে ক্রয়-বিক্রয়, ব্যবসা-বাণিজ্য এবং নগদ অর্থ ও মূল্যবান দ্রব্যের লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এই পরিস্থিতিতে কোনো ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বড় অঙ্কের নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য স্থানান্তরের ক্ষেত্রে পুলিশের সহায়তা প্রয়োজন মনে করলে ডিএমপির এস্কর্ট সেবা গ্রহণ করতে পারবেন।

    তবে সেবা প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজস্ব যানবাহনের ব্যবস্থা করতে হবে। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট থানা অথবা ডিএমপির কন্ট্রোল রুমে যোগাযোগ করে, আগাম তথ্য দিলে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

    যোগাযোগের নম্বরগুলো: ২২৩৩৮১১৮৮, ০২৪৭১১৯৯৮৮, ০২৯৬১৯৯৯৯, ০১৩২০-০৩৭৮৪৫ এবং ০১৩২০-০৩৭৮৪৬। এ ছাড়া যে কোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:45 PM রোজা ও ঈদ: নগদ অর্থ পরিবহনে ডিএমপি’র এস্কর্ট সেবা 5:31 PM রোজার মাসে পুরোনো চিত্র: চড়া দামে বিক্রি হচ্ছে বেগুন-লেবু ও শসা 4:41 PM চলতি মাসে ১৮ দিনে রেমিট্যান্স ছাড়াল ২ বিলিয়ন ডলার 4:12 PM ভিসা জটিলতা নিরসনে সরকার কাজ করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী 3:44 PM প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি 3:35 PM একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ 3:13 PM সিলেটে মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল ছাতক 3:04 PM মাদারীপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 2:49 PM ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: পরিবেশমন্ত্রী 2:39 PM মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই: জামায়াত আমীর