...
  • বাণিজ্য

    রমাদান মাসে পুরোনো চিত্র: চড়া দামে বিক্রি হচ্ছে বেগুন-লেবু ও শসা

      প্রতিনিধি 19 February 2026 , 5:31:09 প্রিন্ট সংস্করণ

    রাজধানীর একটি নিত্যপণ্যের বাজার। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রোজার শুরুতেই নিত্যপণ্যের বাজারে ফিরেছে পুরোনো চিত্র। বেশির ভাগ নিত্যপণ্যের দাম বেড়েছে কয়েকগুন। তবে এ মাসের গুরুত্বপূর্ণ পণ্যে বেগুন, লেবু, শসা ও কাঁচামরিচের দাম সবচেয়ে বেড়েছে। এই মূল্যবৃদ্ধির কারণে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষেরা বেশি বিপাকে পড়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে।

    বাজারে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি কেজি দেশী শসা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়, যা দুদিন আগে ছিল ৮০ থেকে ১০০ টাকা। গত সপ্তাহের তুলনায় বাজারে লেবুর পরিমাণ কিছুটা বৃদ্ধি পেলেও দামে কোনো স্বস্তি আসেনি। বর্তমানে মাঝারি সাইজের এক হালি লেবু ১০০ থেকে ১২০ টাকাতেই বিক্রি হচ্ছে। আর উত্তর বাড্ডা বাজারে মাঝারি ও সামান্য বড় লেবু প্রতি হালি-১২০ টাকা থেকে ১৬০ টাকায় বিক্রির করতে দেখা গেছে।

    বিজ্ঞাপন

    ক্রেতা হাসান জানান, প্রথম রোজায় শসা, লেবু ও বেগুন সব সময়ের মতো বৃদ্ধি পেয়েছে। সরকারের উচিত এদিকে নজর দেয়া। সপ্তাহখানেক আগে বেগুনের কেজি ছিল ৬০ থেকে ৮০ টাকা বর্তমানে যা বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। সেই হিসাবে এক সপ্তাহে প্রায় দ্বিগুণ বেড়েছে সবজিটির দর।

    এ ছাড়া কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ২০০ টাকায়। পেঁপের কেজি ১৬০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে এই দুটি সবজি অন্তত ২০ থেকে ৩০ টাকা কমে কেনা গেছে। কাঁচামরিচ বিক্রেতা সাব্বির বলেন, আমদানি বেশি হলে দাম কম থাকে আর আমদানি কম থাকলে দাম বেড়ে যায়। তবে আজ আমদানি ভালো হয়েছে, তাই দাম গতকালের থেকে কিছুটা কমেছে।

    অপরদিকে, রমজানে প্রতিদিনের ইফতারের অনুষঙ্গ খেজুর। এর বাজার বেশ চড়া হয়ে উঠছে। আমদানি মূল্যের তুলনায় কয়েক গুণ দামে ভোক্তাকে খেজুর কিনতে হচ্ছে। খেজুর বিক্রি হচ্ছে কেজিতে ৪০০ থেকে ২০০০ টাকা। মরিয়ম খেজুর বিক্রি হচ্ছে ১১০০ টাকা কেজি, আজোয়া খেজুর বিক্রি হচ্ছে ৯০০ টাকা কেজিতে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:55 PM হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু 6:27 PM ভিসা বাতিল ইস্যুতে যা বললেন শায়খ আহমাদুল্লাহ 6:08 PM সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানের নিয়োগ বাতিল 5:57 PM দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা সংসদে 5:50 PM দড়ি বেয়ে মসজিদে যাওয়া সেই প্রবীণ মুয়াজ্জিন আর নেই 5:15 PM মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন আজ 4:53 PM রজধানীতে কোকেনসহ ৭ মাদক কারবারিকে গ্রেফতার 4:40 PM ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ 4:30 PM ট্রাইব্যুনালে হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ সাবেক যুবদল নেতার 4:15 PM সংরক্ষিত নারী আসন: বিএনপি ৩৬, জামায়াত ১৩, স্বতন্ত্র ১
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.