
প্রতিনিধি 19 February 2026 , 10:42:57 প্রিন্ট সংস্করণ

একুশে বইমেলা শুরুর তারিখ আরও ৫ দিন পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি শুরুর নতুন সিদ্ধান্ত নিয়েছে অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটি। সাথে মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টলভাড়াও সম্পূর্ণ মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় (১৮ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা আয়োজনের কথা জানিয়েছিল বাংলা একাডেমি।

সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ন্ত্রী নিতাই রায় চৌধুরী। আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এবং প্রকাশক প্রতিনিধিবৃন্দ।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম আসন্ন বইমেলা সম্পর্কিত সর্বশেষ পরিস্থিতি সভায় অবহিত করেন। এরপর প্রকাশকদের বিভিন্ন অংশের উত্থাপিত দাবিদাওয়ার পরিপ্রেক্ষিতে নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ নেওয়া হয়-