• আইন-আদালত

    আইনমন্ত্রীর একান্ত সচিব পদে ঢাকার সিজিএম

      প্রতিনিধি 19 February 2026 , 10:25:15 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান–এর একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) মো. সাজ্জাদুর রহমান। এ সংক্রান্ত প্রজ্ঞাপন আজ বুধবার জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

    বিজ্ঞাপন

    মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মন্ত্রী মো. আসাদুজ্জামানের অভিপ্রায় অনুযায়ী এবং বাংলাদেশ সুপ্রীম কোর্ট–এর সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের এই কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে মন্ত্রীর একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

    নির্দেশনায় বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। আগামী ১৯ ফেব্রুয়ারির পূর্বাহ্নের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার যথাযথভাবে অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য তাকে অনুরোধ জানানো হয়েছে।

    উল্লেখ্য, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে মো. সাজ্জাদুর রহমান বিচারিক প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার এ নতুন নিয়োগকে মন্ত্রণালয়ের প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা ও সমন্বয় বৃদ্ধির পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    10:25 AM আইনমন্ত্রীর একান্ত সচিব পদে ঢাকার সিজিএম 10:10 AM সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের 6:15 PM রাত ৯টা ৪৫ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী 5:59 PM রোজার মধ্যে সংরক্ষিত আসনের নির্বাচন করতে চায় ইসি 5:57 PM সৌদির হিসেবে বাংলাদেশে আজ প্রথম তারাবি: কাল থেকে রোজা শুরু 5:17 PM গুলশানে ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 5:08 PM রমাদানে সেহরি-ইফতার ও তারাবির সময়, বিদ্যুৎ নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর 4:50 PM এলডিসি ৩ বছর পেছানোর জন্য এখন থেকে কাজ করবো: বাণিজ্যমন্ত্রী 4:41 PM স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতি-সিন্ডিকেট থাকতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী 4:28 PM মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাব: আইনমন্ত্রী