...
  • সর্বশেষ

    ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদে হামলা-ভাঙচুর ও আগ্নিসংযোগ

      প্রতিনিধি 15 September 2025 , 2:49:01 প্রিন্ট সংস্করণ

    ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদে হামলা-ভাঙচুর ও আগ্নিসংযোগ
    ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদে হামলা-ভাঙচুর ও আগ্নিসংযোগ
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গা উপজেলা পরিষদ ও ভাঙ্গা থানায় হামলা-ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা। কিছু সংখ্যক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে জনতার ধাওয়া খেয়ে তারা মডেল মসজিদে আশ্রয় নিয়েছে।

    রোববার (১৫ সেপ্টেম্বর) ১টা ১৫ মিনিটের দিকে বিক্ষোভকারীরা ঢাকা-খুলনা মহাসড়কের আলগী ইউনিয়নের সোয়াদী থেকে শুরু হয়ে গোলচত্বর এলাকায় এসে পৌঁছায়। এ সময় বিক্ষোভকারীরা সাংবাদিকদের ভিডিও করতে ও ছবি তুলতে বাধা দেয়।

    বিজ্ঞাপন

    আইনশৃঙ্খলা কাজে নিয়োজিত পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। জনতার ধাওয়া খেয়ে মডেল মসজিদে পুলিশ সদস্যরা অবস্থান করতে দেখা গেছে। বিক্ষোভকারীরা ভাঙ্গা উপজেলা পরিষদ ও ভাঙ্গা থানায় হামলা করে ভাঙচুর চালিয়েছে। অগ্নিসংযোগ করেছে উপজেলা অফিসার্স ক্লাবে।

    ভাঙ্গার বিভিন্ন জায়গা থেকে জনস্রোত উপজেলা সদরের দিকে আসছে। কেউ আসছে পায়ে হেঁটে, কেউ আসছে ভ্যান-নসিমনে, কেউ আসছে মোটরসাইকেল করে। এদিকে দুটি মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।

    হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।

    প্রসঙ্গত, ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে চলমান আন্দোলনের দ্বিতীয় দিনের শুরুতে যান চলাচল স্বাভাবিক ছিল। তবে আজ বেলা ১১টা থেকে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারী। এরপর ১টা ১৫ মিনিটের দিকে তারা ঢাকা-খুলনা মহাসড়কের আলগী ইউনিয়নের সোয়াদী থেকে শুরু হয়ে গোলচত্বর এলাকায় এসে পৌঁছায়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:46 PM ৪৫ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র, ইরান, মধ্যস্থতাকারীরা: অ্যাক্সিওস 1:35 PM রাজনীতিতে ফেরার প্রসঙ্গে যা বললেন সাকিব 12:37 PM ৭০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে রিয়ালে যাচ্ছেন আর্জেন্টাইন তরুণ 12:18 PM ভূমধ্যসাগরে নিখোঁজ ৭০ অভিবাসনপ্রত্যাশীর মধ্যে উদ্ধার বাংলাদেশিসহ ৩২ 12:03 PM জামিন পেলেন বাউল আবুল সরকার 11:40 AM শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া 11:31 AM প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ 11:20 AM যুক্তরাষ্ট্রকে আলটিমেটাম বা হুমকির ভাষা পরিহার করার আহ্বান জানিয়েছে রাশিয়া 11:06 AM নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ 7:05 PM আইসিসিতে যাচ্ছে তদন্ত প্রতিবেদন, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.