
প্রতিনিধি 18 February 2026 , 4:50:41 প্রিন্ট সংস্করণ

স্বল্পোন্নত দেশ থেকে (এলডিসি) বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ ৩ বছর পিছিয়ে দিতে এখন থেকে কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন, বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা এলডিসি উত্তরণের সময়সীমা ৩ বছর পিছিয়ে দিতে চাই। এ নিয়ে বুধবার থেকেই কাজ শুরু করেছি। এটার জন্য যা কাজ করা দরকার আমরা করবো। এটা ইনিশিয়েট করে বাণিজ্য মন্ত্রণালয়, আর করেসপন্ড করে-ইআরডি। আমরা ইআরডির সঙ্গে সমন্বয় করে দ্রুত কাজটি করব।