• জাতীয়

    প্রধানমন্ত্রীর একান্ত ও সহকারী একান্ত সচিব নিয়োগ

      প্রতিনিধি 17 February 2026 , 10:40:42 প্রিন্ট সংস্করণ

    সংগৃহিত ছবি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী। এ ছাড়াও সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী।

    বিজ্ঞাপন

    মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেয়া পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

    এ ছাড়া অন্য আরেকটি প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ হিসেবে নিয়োগের তথ্য জানানো হয়।
     
    প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী যতদিন প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করবেন অথবা ওই দুই পদে যতদিন বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    10:40 PM প্রধানমন্ত্রীর একান্ত ও সহকারী একান্ত সচিব নিয়োগ 9:17 PM মাঠ থেকে মন্ত্রিসভায়: ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ অভিভাবক আমিনুল হক 8:54 PM মন্ত্রী ও প্রতিমন্ত্রী মর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ 8:35 PM বুধবার সচিবালয়ে প্রথম অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান 8:29 PM প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ 7:52 PM স্বাধীনতার পর প্রথমবার পঞ্চগড়-২ থেকে বিএনপির প্রতিমন্ত্রী 7:41 PM নতুন মন্ত্রিপরিষদে জায়গা পাননি, বিএনপির যেসব জ্যেষ্ঠ নেতা 7:33 PM ইতিহাস গড়লেন প্রধান নির্বাচন কমিশনার-এ এম এম নাসির উদ্দিন 7:27 PM কেন নির্বাচিত সরকারে টেকনোক্র্যাট মন্ত্রী প্রয়োজন! 7:08 PM নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়