• রাজনীতি

    বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা আব্দুল্লাহ তাহের ও নাহিদ চিফ হুইপ

      প্রতিনিধি 17 February 2026 , 6:58:02 প্রিন্ট সংস্করণ

    বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান (বামে), উপনেতা আব্দুল্লাহ তাহের ও নাহিদ চিফ হুইপ (ডানে)। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আর বিরোধী দলীয় উপনেতা হচ্ছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ ছাড়াও বিরোধী দলীয় চিফ হুইপ হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

    বিজ্ঞাপন

    সংসদ সদস্যদের শপথ শেষে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদীয় দলের সভায় এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে। বৈঠকে অংশ নেয়া গাইবান্ধা জেলার জামায়াতের আমীর ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে দলীয় সূত্রে জানা গেছে, শিগগিরই ১১ দলীয় জোটের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:58 PM বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা আব্দুল্লাহ তাহের ও নাহিদ চিফ হুইপ 6:44 PM নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবি সভাপতির অভিনন্দন 5:56 PM প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন 5:49 PM শপথ নেওয়া ২৫ মন্ত্রীর দপ্তর বন্টন 4:46 PM শপথ নিলেন ২৫ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী 4:24 PM দেশের ১৩ তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান 4:20 PM গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট 4:06 PM টেকনোক্র্যাট মন্ত্রী হচ্ছেন খলিলুর রহমান 3:24 PM যে কারণে দলের সঙ্গে শপথ নিতে পারেননি ইশরাক 2:00 PM আবারও রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ল ৩০ বসতঘর