• আইন-আদালত

    গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

      প্রতিনিধি 17 February 2026 , 4:20:22 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

    মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন।

    জানা গেছে, ভবিষ্যতে কোনো অন্তর্বর্তী ও তত্ত্বাবধায়ক সরকার যেন গণভোট আয়োজন করতে না পারে, হাইকোর্টের কাছে এমন ঘোষণার জন্যও আবেদন করা হয়েছে।

    বিজ্ঞাপন

    গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ হয়। পরে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গণভোটের আনুষ্ঠানিক ফলাফল ও গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

    ঘোষিত ফলাফল অনুযায়ী, ‎মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। ভোট প্রদানের হার ৬০.২৬ শতাংশ। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ আর না ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭। ভোট বাতিল হয়েছে ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি।

    ‘জুলাই জাতীয় সনদ’ ও সংবিধান সংস্কারের লক্ষ্যে আয়োজিত এই গণভোটে জনগণের বিপুল সমর্থন মিলেছে। গেজেট প্রকাশের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নের আইনি পথ উন্মোচিত হলো।

    ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ১৬(৩) ধারা অনুযায়ী এই ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:46 PM স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর 3:26 PM সোমবার ক্রীড়াভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী 3:16 PM দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় 3:11 PM নাফ নদী থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি 2:15 PM আমেরিকার ‘খারাপের চেয়েও খারাপ’ তালিকায় ১০ বাংলাদেশি 1:32 PM পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী 1:21 PM স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন 1:05 PM ৫৩৬ স্কুলে মশক নিধন চালাবে ডিএনসিসি: শফিকুল ইসলাম খান 12:42 PM স্বাধীনতার ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে 12:32 PM টানা ৭ দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম