• জাতীয়

    নতুন সরকারের সংসদে প্রথম অধিবেশন কবে

      প্রতিনিধি 16 February 2026 , 8:53:10 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের এবার শপথ নেওয়ার পালা। আগামীকাল মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি)। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ২৯৬ জন নির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। এরপরই শুরু হবে সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতি।

    বাংলাদেশের সংবিধানের পঞ্চম ভাগের প্রথম পরিচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, সরকারি বিজ্ঞপ্তি দিয়ে সংসদ অধিবেশন ডাকবেন রাষ্ট্রপতি। সংসদ ডাকলে প্রথম বৈঠক কখন ও কোথায় হবে, সেটাও তিনিই ঠিক করে দেবেন। তবে তিনি নিজের ইচ্ছায় করেন না, প্রধানমন্ত্রী লিখিতভাবে যা পরামর্শ দেবেন, সেটি অনুযায়ী করতে হয়। কত দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে, সে ক্ষেত্রে অবশ্য সময় বেঁধে দেওয়া আছে সংবিধানেই।

    ৭২ ধারার ২ নম্বর উপধারায় বলা আছে, জাতীয় নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে নতুন সংসদের বৈঠক ডাকতেই হবে। ত্রয়োদশ নির্বাচনের সরকারি ফলাফল ঘোষণা হয় ১৪ ফেব্রুয়ারি। সে হিসাবে ১৬ মার্চের মধ্যে সংসদের প্রথম বৈঠক হতেই হবে। এদিকে চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র রমজান মাস শুরু হতে পারে আগামী বৃহস্পতিবার থেকে। ফলে রোজার মধ্যেই সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে।

    বিজ্ঞাপন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। দীর্ঘ ২০ বছর পর বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সংসদ সদস্য এবং মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। দেশের ইতিহাসে প্রথমবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হতে যাচ্ছে নতুন সরকারের শপথ।

    একই সঙ্গে তাদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও আলাদা শপথ নেওয়ার কথা রয়েছে। নির্বাচিত সংসদ সদস্যদের দুটি শপথের বিষয়ে প্রস্তুতিও নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়। সব মিলিয়ে কাল সংসদ ও এর দক্ষিণ প্লাজায় মোট তিনটি আলাদা শপথ অনুষ্ঠিত হবে।

    এ বিষয়ে নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেছেন, দুই দফায় সংসদ সদস্যদের শপথ হবে। সকালে একবার তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। তারপর সংস্কারের জন্য শপথ নেবেন এবং বিকেলে মন্ত্রিসভার শপথ হবে। আজ কোনো তালিকা পাওয়া যাবে কি না, এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, যিনি প্রধানমন্ত্রী হবেন; নতুন মন্ত্রীদের নামের তালিকা তার ওপর নির্ভর করছে।

    জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এমপিদের শপথ অনুষ্ঠিত হবে। এরপর সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নামের প্রস্তাব গৃহীত হবে। বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ অনুষ্ঠান হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    10:05 AM হাম উপসর্গে ১৯ দিনে ৯৪ জনের মৃত্যু, সংক্রমণ ছড়িয়েছে ৫৬ জেলায়           9:58 AM ২৭ জেলায় থাকবে গরমের দাপট, এক অঞ্চলে ঝড়ের শঙ্কা 9:54 AM গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াত জো‌টের বিক্ষোভ বিকেলে 11:25 PM টাইব্রেকারে ভারতকে হারিয়ে শিরোপা বাংলাদেশের 6:43 PM প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. শাকিরুল ইসলাম খান ও সাইয়েদ আবদুল্লাহ 6:08 PM আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি নিয়ে পুনর্বিবেচনা করছে সরকার 6:01 PM বাঙ্গি খাওয়ার কি উপকারিতা জেনেন 5:36 PM চাকরি দিচ্ছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, এসএসসি পাসেও আবেদনের সুযোগ 4:57 PM এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা 4:30 PM রাজধানীতে পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার