
প্রতিনিধি 16 February 2026 , 1:52:03 প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহ সদর উপজেলায় এক গৃহকর্মীকে কোদাল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহত ওই নারীর নাম আয়েশা বেগম। তিনি সদর উপজেলার পোড়াহাটি গ্রামের মৃত শওকত আলীর স্ত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে।

আয়েশা বেগম জানান, তিনি বাড়ির কাছাকাছি অবস্থান করছিলেন। এ সময় একই গ্রামের মো. বশির উল্লাহর ছেলে নূর মোহাম্মদ আকস্মিকভাবে তার ওপর হামলা চালান। অভিযোগ করে তিনি বলেন, নূর মোহাম্মদ কোদাল দিয়ে তার পায়ে একাধিকবার আঘাত করেন এবং ভোট দেওয়ার বিষয়টি নিয়ে তাকে হুমকি দেন।
আয়েশার ভাষ্য, হামলাকারী তাকে বলেন, “আমার কথা না শুনে ভোট দিতে গেলি কেন।” আহত নারী দাবি করেন, তিনি ধানের শীষ প্রতীকের সমর্থক এবং অভিযুক্ত ব্যক্তি আওয়ামী লীগের কর্মী। স্থানীয়রা আহত অবস্থায় আয়েশাকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।