• জাতীয়

    আইজিপির পদত্যাগ নিয়ে গুঞ্জন

      প্রতিনিধি 15 February 2026 , 4:57:48 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চুক্তিভিক্তিক নিয়োগে থাকা পুলিশ মহাপরির্দশক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন বলে গুঞ্জন উঠেছে।

    রোববার দুপুরে তিনি পদত্যাগ করেন এমন খবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টার্সে এ খবর ছড়িয়ে পড়ে।

    তবে কোনো কর্মকর্তাই বিষয়টি নিশ্চিত করতে পারেননি। ক্যাপ্টেন্স নিউজ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। তারা সবাই বলেছেন, বিষয়টি শুনেছেন।

    এর আগে গত জানুয়ারি মাসেই আইজিপি তার সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবদন করেছেন। যা তার পদত্যাগের গুঞ্জনের পালে হাওয়া দিচ্ছে।

    জানা গেছে, আইজিপি রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত অফিস করেন। এর পর তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান। সেখানে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নিরাপত্তা প্রস্তুতির সভা করেন।

    বিজ্ঞাপন

    এই সভা শেষে তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও আইজিপি অফিসের কর্মকর্তারাও এ খবর শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন।

    এ ব্যাপারে জানতে আইজিপির মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে সাড়া পাওয়া যায়নি।

    ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন প্রশাসনিক পদে রদবদল আসে। এরই ধারাবাহিকতায় ২১ নভেম্বর আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয় বাহারুল আলমকে।

    এর আগে ২০২০ সালে পুলিশের চাকরি থেকে অবসরে গিয়েছিলেন বাহারুল।

    অন্তর্বর্তী সরকার তাকে আইজিপি হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। সে হিসেবে চলতি বছরের ২১ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু তার আগেই তিনি পদত্যাগ করছেন বলে শোনা গেল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:57 PM আইজিপির পদত্যাগ নিয়ে গুঞ্জন 4:56 PM ১৮ ফেব্রুয়ারী থেকে রমজান মাসের পুরাটাই হাইস্কুল বন্ধ: হাইকোর্টের নির্দেশ 4:31 PM রমজান উপলক্ষে সারা দেশে ট্রাকে করে পণ্য বিক্রির উদ্যোগ টিসিবির 4:22 PM পবিত্র রমজান উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা 3:50 PM সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে: সেনাপ্রধান 2:55 PM যমুনায় থাকবেন নতুন প্রধানমন্ত্রী 2:33 PM অগোচরে চলে গেল সুন্দরবন দিবস 2:03 PM সোমবার বিকালে বাইতুল মোকাররমের উত্তর গেইটে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল 1:28 PM সাময়িক নিষেধাজ্ঞা স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ 12:56 PM এবার জ্যাকুলিনকে হেলিকপ্টার দিলেন প্রেমিক