• বিনোদন

    এবার জ্যাকুলিনকে হেলিকপ্টার দিলেন প্রেমিক

      প্রতিনিধি 15 February 2026 , 12:56:00 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আর্থিক প্রতারণার মামলায় কারাগারে থাকলেও বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের প্রতি ভালোবাসায় কমতি নেই সুকেশ চন্দ্রশেখরের। এবারের বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে কারাবন্দী এই ব্যবসায়ী জ্যাকুলিনকে একটি বিলাসবহুল হেলিকপ্টার উপহার দিয়েছেন। একই সঙ্গে পাঠিয়েছেন আবেগঘন এক প্রেমপত্র।

    কারাগার থেকে পাঠানো চিঠিতে সুকেশ জ্যাকুলিনকে ‘বেবি বম্মা’ সম্বোধন করে নিজের একাকিত্বের কথা জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন জ্যাকুলিনকে না দেখে তার অবস্থা মরুভূমিতে হারিয়ে যাওয়া মানুষের মতো। ভালোবাসা দিবসের উপহার হিসেবে পাঠানো কালো রঙের ওই হেলিকপ্টারের গায়ে জ্যাকুলিনের নামের আদ্যক্ষর খোদাই করা রয়েছে।

    বিজ্ঞাপন

    সুকেশের দাবি, মুম্বাইয়ের যানজট এড়িয়ে জ্যাকুলিন যেন সহজে যাতায়াত করতে পারেন, সেজন্যই বিশেষ অন্দরসজ্জার এই হেলিকপ্টারটি তিনি কিনেছেন। চিঠিতে সুকেশ আরও দাবি করেন, এই হেলিকপ্টারটি তিনি নিজের ‘কষ্টার্জিত’ অর্থ দিয়ে কিনেছেন, কোনো অপরাধের টাকা দিয়ে নয়।

    আইনি জটিলতার কারণে জ্যাকুলিনকে যে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে, সেজন্য চিঠিতে ক্ষমা চেয়েছেন সুকেশ। তিনি লিখেছেন, দূরত্ব থাকলেও আমাদের প্রেমই সেতুর মতো কাজ করছে। আমার কারণে তোমাকে এসব সহ্য করতে হচ্ছে, যা তোমার প্রাপ্য ছিল না।

    চিঠিতে সুকেশ দৃঢ়ভাবে দাবি করেন, জ্যাকুলিনের মনের ওপর অন্য কোনো পুরুষের অধিকার নেই।

    এটিই প্রথম নয়, গত বছরের ভালোবাসা দিবসেও জ্যাকুলিনকে একটি প্রাইভেট জেট উপহার দেওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন সুকেশ। সেই জেটের নম্বর ছিল অভিনেত্রীর জন্ম তারিখ অনুযায়ী এবং গায়ে লেখা ছিল তার নামের আদ্যক্ষর। সে সময়ও জেল থেকে দীর্ঘ প্রেমপত্র পাঠিয়ে নিজের ভালোবাসার কথা জানিয়েছিলেন তিনি।

    উল্লেখ্য, প্রায় ২০০ কোটি রুপি জালিয়াতির মামলায় দীর্ঘদিন ধরে ভারতের কারাগারে বন্দী রয়েছেন সুকেশ চন্দ্রশেখর। জ্যাকুলিন ফার্নান্দেজ তার সঙ্গে প্রেমের সম্পর্ক বারবার অস্বীকার করলেও সুকেশ নিয়মিত বিরতিতে জেল থেকে তাকে চিঠি ও দামি উপহার পাঠিয়ে চর্চায় থাকছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:56 PM এবার জ্যাকুলিনকে হেলিকপ্টার দিলেন প্রেমিক 12:12 PM ভারত-পাকিস্তান মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে কে? 11:51 AM ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের ঘোষণা আসিফ মাহমুদের 11:24 AM নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩২ 10:32 AM শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যেসব দেশের সরকার প্রধানরা 9:27 PM নেদারল্যান্ডসের উদ্দেশে ফয়েজ আহমদ তৈয়্যব 9:18 PM প্রহসনের নির্বাচন, তবে আলোচনায় বসতে আপত্তি নেই- সজীব ওয়াজেদ জয় 8:58 PM ভোট কারচুপির অভিযোগ, আইনি ব্যবস্থা নিচ্ছে জামায়াত 8:16 PM রোববার ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান 8:04 PM ৩ যুগ পর আবার পুরুষ প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা পাচ্ছে বাংলাদেশ