• রাজনীতি

    ঢাকা-১৬ আসনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, দাবি আমিনুল হকের

      প্রতিনিধি 14 February 2026 , 5:03:42 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকা-১৬ আসনে সরকারের সরাসরি মদদে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে দাবি করে দ্রুত ভোট পুনর্গণনার আহ্বান জানিয়েছেন ধানের শীষের প্রার্থী আমিনুল হক।

    শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে মিরপুরে বিএনপির ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

    বিজ্ঞাপন

    সংবাদ সম্মেলনে আমিনুল হক অভিযোগ করেন, এই আসনে সরকারি মদদে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করার জন্য ৮ থেকে ১০টি কেন্দ্রে ভোট গ্রহণ ধীরগতি করে কৌশলে জালিয়াতি করা হয়েছে।

    এসময় তিনি বেশ কয়েকটি কেন্দ্রের অনিয়মের ভিডিও ফুটেজ ও ফলাফল শিট গণমাধ্যমের সামনে তুলে ধরেন।

    নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই আসনের ফলাফলের গেজেট দ্রুত বাতিল করতে হবে এবং ভোট পুনর্গণনা করতে হবে।

    তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তাদের এই দাবি মানা না হয়, তবে তিনি উচ্চ আদালতে আইনের আশ্রয় নেবেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:13 PM শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ও যুদ্ধকালীন নেতৃত্ব এক অবিনাশী সত্য: তথ্য মন্ত্রী 4:58 PM ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী 4:38 PM হাম হলে কী করবেন? 3:54 PM পলাশের এসএসসির ফলাফল শুনে মায়ের স্ট্রোক 3:30 PM ঢাকাসহ আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ 2:11 PM দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা 1:56 PM ১০৩ পদে যুব উন্নয়ন অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ 1:43 PM র‌্যাবের অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার 1:27 PM হাইতিতে গ্যাং সদস্যদের হামলায় নিহত ৭০, আহত ৩০ 12:58 PM ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল