• জাতীয়

    জামায়াত আমিরকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

      প্রতিনিধি 14 February 2026 , 2:39:04 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক শুভেচ্ছা বার্তায় জামায়াত আমিরের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচনে আপনার নেতৃত্বে দলীয় প্রার্থীদের সক্রিয় ও ব্যাপক অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং পরবর্তীতে নির্বাচনের ফলাফলকে শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করায় ধন্যবাদ জানাচ্ছি।’

    তিনি আরও বলেন, ‘নির্বাচনী প্রচারপর্ব থেকে শুরু করে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত আপনার রাজনৈতিক শিষ্টাচার, সংযম, দায়িত্বশীল বক্তব্য এবং কর্মীদের প্রতি শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের সামগ্রিক পরিস্থিতিকে স্থিতিশীল রাখতে বিশেষ ভূমিকা রেখেছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে আপনার দল যে গঠনমূলক সমর্থন, পরামর্শ ও সহযোগিতা করেছে, তার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি।’

    বিজ্ঞাপন

    বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে উল্লেখ করে ড. ইউনূস বলেন, ‘বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিগত রূপান্তর, জলবায়ু পরিবর্তন, মানবসম্পদ উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচারের প্রশ্নে আমাদের সামনে বহু চ্যালেঞ্জ ও সম্ভাবনা রয়েছে। এই প্রেক্ষাপটে গণতন্ত্রকে আরও শক্তিশালী, অংশগ্রহণমূলক ও প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত করতে হলে সরকার ও বিরোধী দল-উভয়েরই দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ ভূমিকা অপরিহার্য।’

    তিনি বলেন, ‘আপনার নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে জাতীয় সংসদ ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা করি। নীতিগত বিতর্ক, আইন প্রণয়নে পরামর্শ, জনগণের প্রত্যাশা তুলে ধরা এবং রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি সুস্থ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে-এমনটাই আমাদের আকাঙ্ক্ষা।’
    প্রধান উপদেষ্টা বলেন, ‘জাতীয় ঐক্য সুসংহত করতে আপনি অতীতে যে ভূমিকা রেখেছেন ভবিষ্যতের দিনগুলোতে তা অব্যাহত রাখবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। জাতীয় ঐক্যই আমাদের শক্তি।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:39 PM জামায়াত আমিরকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা 1:48 PM প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে: ইইউর পর্যবেক্ষক প্রধান 1:02 PM শনিবার আজ যেসব এলাকায় ব্যাংক খোলা 12:37 PM ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে শঙ্কা 12:26 PM ঢাবির এক হলেরই ৯ ছাত্র হলেন সংসদ সদস্য 11:55 AM রুমিন ফারহানার সঙ্গে ছবি দিয়ে যা লিখলেন অপু বিশ্বাস 11:47 AM যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী: বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজের আগ্রহ 11:25 AM তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা 11:15 AM পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস আজ 11:03 AM বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের