• অর্থনীতি

    শনিবার আজ যেসব এলাকায় ব্যাংক খোলা

      প্রতিনিধি 14 February 2026 , 1:02:36 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ছুটির দিন হলেও আজ কয়েকটি ব্যাংকের শাখা বা উপশাখা সীমিত পরিসরে খোলা থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ডিলারদের জ্বালানি তেল ক্রয়ের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুলের আবেদনের প্রেক্ষিতে গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএমএডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছিল।

    এতে বলা হয়, দেশব্যাপী নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ রাখতে ডিলারদের জ্বালানি তেল ক্রয়ের সুবিধার্থে আপনাদের ও ব্যাংকের চাহিদার প্রেক্ষিতে ১৪ ফেব্রুয়ারি কয়েকটি ব্যাংকের শাখা বা উপশাখা সীমিত পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

    যে সব ব্যাংকে লেনদেন চলবে-

    বিজ্ঞাপন

    ১) পুবালী ব্যাংক পিএলসি: খুলনার খালিশপুর শাখা, নারায়ণগঞ্জের ফতুল্লা শাখা, দিনাজপুরের পার্বতীপুর শাখা, রংপুরের শাপলা চত্বর শাখা, চট্টগ্রামের আগ্রাবাদ শাখা, চাঁদপুরের চাঁদপুর প্রধান শাখা, ঝালকাঠির ঝালকাঠি শাখা, বরিশালের বরিশাল শাখা, কিশোরগঞ্জের ভৈরব বাজার শাখা ও সিলেটের বড়ই কান্দি শাখা।

    ৩) উত্তরা ব্যাংক পিএলসি: খুলনার খালিশপুর শাখা।

    ৪) জনতা ব্যাংক পিএলসি: সিরাজগঞ্জের বাঘাবাড়ী ঘাট শাখা।

    ৫) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি: সিরাজগঞ্জের বাঘাবাড়ী ঘাট শাখা।

    ৬) ওয়ান ব্যাংক পিএলসি: দিনাজপুরের পার্বতীপুর উপশাখা।

    তবে এর আগে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) বন্ধ থাকবে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক। তবে এর সঙ্গে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবারের ২ দিন সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা ৪ দিন ব্যাংক বন্ধ থাকবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:02 PM শনিবার আজ যেসব এলাকায় ব্যাংক খোলা 12:37 PM ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে শঙ্কা 12:26 PM ঢাবির এক হলেরই ৯ ছাত্র হলেন সংসদ সদস্য 11:55 AM রুমিন ফারহানার সঙ্গে ছবি দিয়ে যা লিখলেন অপু বিশ্বাস 11:47 AM যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী: বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজের আগ্রহ 11:25 AM তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা 11:15 AM পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস আজ 11:03 AM বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের 10:54 AM বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান 10:25 AM চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২