• রাজনীতি

    সাবেক সচিব কাজী মিরাজের মৃত্যুতে তারেক রহমানের শোক

      প্রতিনিধি 12 September 2025 , 4:35:39 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সাবেক সচিব কাজী মিরাজ হোসেন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

    শুক্রবার (১২ সেপ্টেম্বর) এভারকেয়ার হাসপাতালে সকাল ৯ টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

    বিজ্ঞাপন

    মরহুমের নামাজের জানাজা শুক্রবার গুলশান ২ নম্বর সোসাইটি মসজিদে বাদ জুম্মা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর গ্রামের বাড়িতে নামাজের জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করার কথা রয়েছে।

    কাজী মিরাজ হোসেনের মৃত্যুতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

    আরেক শোক বার্তায় অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক, সাবেক সচিব ও বিএনপি চেয়ারপার্সন-এর একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার শোক ও সমবেদনা জানিয়েছেন।

    কাজী মিরাজ হোসেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র গুলশান কার্যালয়ে দীর্ঘদিন কাজ করেছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন