• রাজনীতি

    ঢাবির এক হলেরই ৯ ছাত্র হলেন সংসদ সদস্য

      প্রতিনিধি 14 February 2026 , 12:26:44 প্রিন্ট সংস্করণ

    ছবি: ক্যাপ্টে’স টিভি
    ছবি: ক্যাপ্টে’স টিভি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ফজলুল হক মুসলিম হল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ ৯ জন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সাতজন এবং বাংলাদেশ জামাত ইসলামী হতে দুইজন নির্বাচিত হয়েছেন।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নতুন এমপিদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহ্যবাহী ফজলুল হক মুসলিম হলেরই সাবেক ৯ ছাত্র। এর মধ্যে বিএনপি থেকে সাত ও জামায়াতে ইসলামীর দুজন রয়েছেন।

    ফজলুল হক মুসলিম হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) মো. ইমামুল হাসান এ তথ্য জানিয়েছেন।

    শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ইমামুল হাসান।

    বিজ্ঞাপন

    তিনি লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ফজলুল হক মুসলিম হল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ ৯ জন ভাই সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সাতজন এবং বাংলাদেশ জামাত ইসলামী হতে দুইজন ভাই নির্বাচিত হয়েছেন।

    নিচে নির্বাচিত প্রতিনিধিদের তালিকা প্রদান করা হলো (আসন নম্বর এর ক্রমানুসারে সাজানো)-
    অনিন্দ্য ইসলাম অমিত (৮৭-যশোর-০৩, বিএনপি); অ্যাডভোকেট গাজী এনামুল হক (৮৯-যশোর-০৫, জামায়াত); রকিবুল ইসলাম বকুল (১০১-খুলনা-০৩, বিএনপি); এস কে আজিজুল বারী (১০২-খুলনা-০৪, বিএনপি); মোহাম্মদ ইজ্জত উল্লাহ (১০৫-সাতক্ষীরা-০১, জামায়াত); মো. নুরুল ইসলাম (১১০-বরগুনা-০২, বিএনপি); খন্দকার আবু আশফাক (১৭৪-ঢাকা-০১, বিএনপি); ড. আবদুল মঈন খান (২০০-নরসিংদী-০২, বিএনপি) এবং আ ন ম এহছানুল হক মিলন (২৬০-চাঁদপুর-০১, বিএনপি)।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:26 PM ঢাবির এক হলেরই ৯ ছাত্র হলেন সংসদ সদস্য 11:55 AM রুমিন ফারহানার সঙ্গে ছবি দিয়ে যা লিখলেন অপু বিশ্বাস 11:47 AM যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী: বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজের আগ্রহ 11:25 AM তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা 11:15 AM পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস আজ 11:03 AM বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের 10:54 AM বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান 10:25 AM চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২ 8:00 PM ২৯৭ আসনের ফলাফল গেজেট আকারে প্রকাশের প্রস্তুতি সম্পন্ন: ইসি 7:50 PM ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচনের দাবি আমিনুল হকের