• জাতীয়

    বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

      প্রতিনিধি 14 February 2026 , 10:54:27 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড বিজয়ের পর সংবাদ সম্মেলনে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন হবে।

    বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।

    বিজ্ঞাপন

    এদিকে, গত শুক্রবার গভীর রাত পর্যন্ত গুলশানে নিজ কার্যালয়ে লম্বা সময় অবস্থান করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন দলটির নেতারা।

    গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের ওপর জাতীয় গণভোট। পরদিন শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ২৯৭ আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। এরপর রাতে গেজেট প্রকাশ করা হয়।

    ইসির তথ্যানুযায়ী, সংসদ নির্বাচনে বিএনপি জোট ২১২টি আসনে জয় পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট পেয়েছে ৭৭টি আসন। স্বতন্ত্র ও অন্যান্য দল বাকি আসনগুলো জয়লাভ করেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:55 AM রুমিন ফারহানার সঙ্গে ছবি দিয়ে যা লিখলেন অপু বিশ্বাস 11:47 AM যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী: বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজের আগ্রহ 11:25 AM তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা 11:15 AM পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস আজ 11:03 AM বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের 10:54 AM বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান 10:25 AM চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২ 8:00 PM ২৯৭ আসনের ফলাফল গেজেট আকারে প্রকাশের প্রস্তুতি সম্পন্ন: ইসি 7:50 PM ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচনের দাবি আমিনুল হকের 7:04 PM অনেক দিন পর চমৎকার ও স্বচ্ছ নির্বাচন হয়েছে: মির্জা ফখরুলের সন্তোষ প্রকাশ