• সর্বশেষ

    পার্বত্য চট্টগ্রামের আসনগুলোতে বিএনপি এগিয়ে

      প্রতিনিধি 12 February 2026 , 11:37:14 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রামের তিনটি আসনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে বিএনপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

    খাগড়াছড়ি আসন

    খাগড়াছড়ি ২৯৮নং আসনে বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ২১২ ভোট।

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৫৮ হাজার ১৩৬ ভোট।

    রাত ১০টায় খাগড়াছড়ি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

    এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সংসদ সদস্য পদে ফলাফল ঘোষণা করা হলেও গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি।

    বান্দরবান আসন

    বান্দরবানে ১৮৬টি কেন্দ্রের মধ্যে ৪৬টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরী এগিয়ে রয়েছেন। রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন ৩২ হাজার ৮১৭ ভোট।

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির আবু সাঈদ মো. সুজাউদ্দিন পেয়েছেন ৫ হাজার ১০৪ ভোট।

    বিজ্ঞাপন

    এ ছাড়া জাতীয় পার্টির (কাদের) আবু জাফর মো. ওয়ালিউল্লাহ পেয়েছেন ৫৭৮ ভোট এবং ইসলামী আন্দোলনের মাওলানা আবুল কালাম আজাদ পেয়েছেন ৯৩২ ভোট।

    রাঙামাটি আসন

    রাঙামাটি ২৯৯ আসনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। ২১৩টি কেন্দ্রের মধ্যে ৯০টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৬২ হাজার ৭৮৯ ভোট।

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা (ফুটবল প্রতীক) পেয়েছেন ১৮ হাজার ৮৭২ ভোট।

    এ ছাড়া ১১ দলীয় জোটের খেলাফত মজলিসের আবু বকর সিদ্দিক (রিকশা প্রতীক) পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট।

    একই কেন্দ্রগুলোতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২০ হাজার ৩১৭ এবং ‘না’ ভোট পেয়েছে ৫৬ হাজার ৩১০।

    সহকারী জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন জানান, দুর্গম এলাকার কারণে সব কেন্দ্রের চূড়ান্ত ফল পেতে সময় লাগতে পারে। সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

    জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, মোট ৫ লাখ ৯ হাজার ২৬৭ ভোটারের মধ্যে ৫৪ শতাংশের বেশি ভোট পড়েছে। এ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    অন্য প্রার্থীরা হলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জসিম উদ্দিন (হাতপাখা), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা (কোদাল), জাতীয় পার্টির অশোক তালুকদার (লাঙ্গল) এবং গণঅধিকার পরিষদের আবুল বাশার বাদশা (ট্রাক)।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:37 PM পার্বত্য চট্টগ্রামের আসনগুলোতে বিএনপি এগিয়ে 11:05 PM ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমান বেসরকারিভাবে বিজয়ী 11:02 PM মির্জা ফখরুল ইসলাম বিজয়ী 10:50 PM ৮৬ কেন্দ্রে এগিয়ে আন্দা‌লিভ রহমান পার্থ 10:46 PM খাগড়াছড়ি আসনে বেসরকারিভাবে বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া বিজয়ী 10:33 PM বিএনপির লুৎফুজ্জামান বাবর এগিয়ে 10:24 PM বাংলাদেশের নির্বাচনের ফলাফলের অপেক্ষায় ভারত 10:15 PM নাটোর-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির আনোয়ারুল 10:12 PM জয়পুরহাট-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপি প্রার্থী আব্দুল বারী 10:10 PM  ভোলা-৩  আসনে বিএনপি প্রার্থীর জয়