...
  • জাতীয়

    খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে জনস্রোত

      প্রতিনিধি 31 December 2025 , 1:26:04 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় সম্পন্ন হবে। মরদেহ নেওয়া হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউয়ের জানাজাস্থলে। সেখানে ভোর থেকেই জড়ো হতে শুরু করে সর্বস্তরের মানুষ। মানিক মিয়া অ্যাভিনিউ যেন জনসমুদ্রে পরিণত হয়েছে।

    বিজ্ঞাপন

    এর আগে, এদিন সকালে খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে নেওয়া হয়। প্রাথমিকভাবে কথা ছিল তার মরদেহ প্রথমে গুলশানে তার দীর্ঘদিনের বাসভবন ফিরোজায় নেওয়া হবে। কিন্তু পরে তার মরদেহবাহী গাড়িটি তারেক রহমানের গুলশানের ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয়।

    এদিন সকাল ৮টা ৫৩ মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ বের করা হয়। সকাল ৯টা ১৬ মিনিটে খালেদা জিয়ার মরদেহ গুলশান-২ এর নর্থ অ্যাভিনিউয়ে অবস্থিত ১৯৬ নম্বর বাসভবনে প্রবেশ করে।

    বাসভবনে মরহুমার কফিনের পাশে কিছু সময় অবস্থান করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল ১০টা ৩০ মিনিটে মায়ের কফিনের পাশে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তারেক রহমান। এসময় বাসভবনে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:05 PM আইসিসিতে যাচ্ছে তদন্ত প্রতিবেদন, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী 6:55 PM মীর জাফরের ৩৪৬ বংশধরকে যেতে হচ্ছে আদালতে 6:34 PM সংসদের সাউন্ড সিস্টেমে বিভ্রাট, ৪০ মিনিট বিরতি 6:12 PM সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস 5:46 PM প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ 5:38 PM প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী 5:14 PM বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত 4:36 PM পাইলট উদ্ধার অভিযানে মার্কিন বাহিনীর চরম ব্যর্থতার চিত্র প্রকাশ করল ইরান 4:23 PM দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় পরিবর্তন 3:36 PM প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.