• রাজনীতি

    জনগণের উচিত পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দেয়া: ফেসবুকে তারেক রহমান

      প্রতিনিধি 12 February 2026 , 2:36:23 প্রিন্ট সংস্করণ

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা সকালে ভোট দেন। ছবি: বাসস।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, গণতন্ত্রকামী জনগণের উচিত নিজেদের পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দেয়া এবং রাষ্ট্রীয় অধিকার ও মালিকানা নিশ্চিত করা।

    বিজ্ঞাপন

    ভোটারদের উদ্দেশে তিনি লিখেন, যাকে উপযুক্ত মনে করেন তাকেই ভোট দিন এবং নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে দায়িত্ব পালন করুন। নির্বাচিত প্রতিনিধিরা জনগণের দায়িত্ব নেবেন এবং তাদের সেবায় নিয়োজিত থাকবেন-এ প্রত্যাশা সবার।

    তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন এবং সে দায়িত্ব নিশ্চিত করার অঙ্গীকারও করেন।

    ফেইসবুক পোস্টে তিনি দাবি করেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত হবে, ইনশাআল্লাহ। পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ।’

    সুত্র: ঢাকা, ১২ ফেব্রুয়ারি-২০২৬, বাসস।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    10:05 AM হাম উপসর্গে ১৯ দিনে ৯৪ জনের মৃত্যু, সংক্রমণ ছড়িয়েছে ৫৬ জেলায়           9:58 AM ২৭ জেলায় থাকবে গরমের দাপট, এক অঞ্চলে ঝড়ের শঙ্কা 9:54 AM গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াত জো‌টের বিক্ষোভ বিকেলে 11:25 PM টাইব্রেকারে ভারতকে হারিয়ে শিরোপা বাংলাদেশের 6:43 PM প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. শাকিরুল ইসলাম খান ও সাইয়েদ আবদুল্লাহ 6:08 PM আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি নিয়ে পুনর্বিবেচনা করছে সরকার 6:01 PM বাঙ্গি খাওয়ার কি উপকারিতা জেনেন 5:36 PM চাকরি দিচ্ছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, এসএসসি পাসেও আবেদনের সুযোগ 4:57 PM এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা 4:30 PM রাজধানীতে পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার