• আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র ভোটারদের নাগরিকত্বের প্রদর্শন বাধ্যতামূলক করছে

      প্রতিনিধি 12 February 2026 , 12:36:10 প্রিন্ট সংস্করণ

    যুক্তরাষ্ট্র ভোটারদের নাগরিকত্বের প্রদর্শন বাধ্যতামূলক করছে। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণের সময় ভোটারদের নাগরিকত্বের প্রমাণ সংক্রান্ত নথির প্রদর্শন বাধ্যতামূলক করতে বিল পাস হয়েছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদ। বিলটি প্রস্তুত করেছে এ কক্ষের সংখ্যাগরিষ্ঠ দল রিপাবলিকান পার্টি।

    বুধবার-সেভ আমেরিকা অ্যাক্ট-নামের সেই বিলটি প্রতিনিধি পরিষদে ভোটাভুটির জন্য উত্থাপনের পর সেটির পক্ষে ভোট দিয়েছেন ২১৮ জন জনপ্রতিনিধি এবং বিপক্ষে ভোট দিয়েছেন ২১৩ জন জনপ্রতিনিধি। যুক্তরাষ্ট্রের শাসনতান্ত্রিক বিধি অনুসারে, হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাসের পর এবার বিলটি যাবে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে। সিনেটে যদি পাস হয়, তাহলে বিলটি যাবে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে। সেখানে প্রেসিডেন্ট স্বাক্ষরের পরে আইন হিসেবে দেশজুড়ে কার্যকর হবে-সেভ আমেরিকা অ্যাক্ট।

    বিজ্ঞাপন

    আগামী নভেম্বরে কংগ্রেসের দুই কক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং সিনেটের মধ্যবর্তী নির্বাচন হবে। সেই নির্বাচনের আগেই -সেভ আমেরিকা অ্যাক্ট আইন হিসেবে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

    বুধবার হাউস অব রিপ্রেজেন্টেটিভসে বিলটি পাসের পর রিপাবলিকান পার্টির এমপিরা একে স্বাগত জানিয়েছেন। আর বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির এমপিরা বিলের সমালোচনা করে বলেছেন, এই আইন পাস হলে মার্কিন ভোটারদের ওপর অপ্রয়োজনীয় চাপ বাড়বে এবং পুরো পার্লামেন্ট নির্বাচন প্রক্রিয়া ডোনাল্ড ট্রাম্পের কুক্ষিগত হবে।

    সেভ আমেরিকা অ্যাক্ট-নামের এই বিলটি আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক অবস্থানের প্রতিফলন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারকালে একাধিকবার ট্রাম্প অভিযোগ করেছিলেন যে যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যক মানুষ অবৈধভাবে ভোট দেয়।

    সুত্র: রয়টার্স।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:16 AM নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার 6:30 PM জাতীয় স্টেডিয়ামে ফুটবল ম্যাচ উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 6:10 PM ২ লাখ টাকা বেতনে সার্ক সাংস্কৃতিক কেন্দ্রে চাকরির সুযোগ 6:00 PM বিশ্ব বাজারে আবার বাড়ল জ্বালানি তেলের দাম 5:43 PM ফেসবুকে পোস্ট করা নিয়ে কৃষকদল নেতাকে পিটিয়ে হত্যা 5:20 PM সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী 5:04 PM স্বাধীনতা দিবসে সবুজ দলকে হারাল লাল দল 4:28 PM ২৫ মার্চ রাজারবাগ পুলিশ লাইনেই গণহত্যার শুরু ও স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয়: স্বরাষ্ট্রমন্ত্রী 4:21 PM ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন ৫ দিনের রিমান্ডে 4:09 PM নেইমারকে ছাড়া বিশ্বকাপ কল্পনা করা যায় না: এমবাপ্পে